সড়ক দুর্ঘটনায় রৌমারী প্রেসক্লাবের সভাপতি নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের রৌমারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক রাজু সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
অাজ রোববার সকাল সাড়ে ১১টার দিকে উলিপুর উপজেলার কুড়িগ্রাম-চিলমারী মহ্সাড়কের চুনিয়ারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, আব্দুর রাজ্জাক রাজু স্ত্রী-সন্তান নিয়ে মোটরসাইকেল যোগে রৌমারী ফিরছিলেন। পথে চুনিয়ারপাড় এলাকায় গরু বোঝাই একটি ভটভটি তাকে পেছন দিক থেকে ধাক্কা দিলে তিনি গুরুতর হন।
পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তবে তার স্ত্রী-সন্তান সুস্থ আছে বলে জানা গেছে।
উলিপুর থানার ওসি এস কে আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed