এইডসের চিকিৎসায় আশার আলো
বৈশাখী নিউজ ডেস্ক: সম্প্রতি বিজ্ঞানীরা এইচআইভি ভাইরাস ধ্বংস করতে অনেক দূর এগিয়েছেন। মোলিকুলার থেরাপিতে প্রকাশিত জার্নালে বলা হয়, বিজ্ঞানীরা ক্রিস্পার প্রযুক্তি ব্যবহার করে ইঁদুরের দেহ থেকে এইচআইভি-১ ভাইরাস ধ্বংস করতে সক্ষম হয়েছেন। ক্রিস্পার অ্যাসোসিয়েটেড প্রোটিন ৯ প্রযুক্তি দিয়ে এইডসের জন্যে দায়ী ভাইরাসের বংশ বৃদ্ধি ঠেকাতে সক্ষম হয়েছেন।
ক্লাস্টারড রেগুলারলি ইন্টারস্পেসড শর্ট পালিনড্রমিক রিপিটস যা সংক্ষেপে সিআরআইএসপিআর বা ক্রিস্পার নামেই পরিচিত। এটি একটি ডিএনএ সংশোধন প্রক্রিয়া। ডিএনএ বা জিনের কোডিং করে এইচআইভি ভাইরাসের নতুন করে সৃষ্টি হওয়া এবং পুরোনো থেকে যাওয়া ভাইরাস ধ্বংস করার প্রক্রিয়া।
এটি এতোদিন একটি ধারণাতেই সীমাবদ্ধ ছিল। বিজ্ঞানীরা সেই ধারণা নিয়ে কাজ করে সাফল্য পেয়েছেন। একে মরণব্যাধি এইডসের চিকিৎসায় বিরাট অগ্রগতি বলে ধরা হচ্ছে।
একবার যদি ভাইরাসের সংক্রমণ ঠেকানো যায় এবং ভাইরাস পুরোপুরি ধ্বংস করা যায়, তবে জীবনঘাতী এই অসুখ থেকে মানুষের মুক্তি মেলা সম্ভব। অনেক মানুষ জন্মগত কারণেই এ মরণব্যাধিতে আক্রান্ত। কোনো ধরনের অনৈতিক সম্পর্ক স্থাপন ছাড়াও এ রোগে যে কাউকে পেয়ে বসতে পারে। একই সূচ কিংবা ইঞ্জেকশন ব্যবহারের দ্বারাও এটি ছড়িয়ে থাকে। তাছাড়া বাবা-মা’র এ ব্যাধি থাকলে তা সন্তানেরও হতে পারে।
যদিও বিজ্ঞানীরা ক্রিস্পার প্রযুক্তিতে ইঁদুরের দেহ কোষ থেকে এইচআইভি-১ এর ভাইরাসের নতুন কপি হওয়া ঠেকাতে এবং তা চিরতরে দূর করতে সক্ষম হয়েছেন তবে এখনই এই প্রযুক্তি মানুষের ওপর প্রয়োগ করার উপযোগী হয়নি।
বিজ্ঞানীরা আরো কিছু পরীক্ষার পর এবং মানুষের ডিএনএ’র সঙ্গে প্রায় একই কোডিং এমন পশুর ওপর প্রয়োগ করে তারপর মানুষের ওপর এর সক্ষমতা যাচাই করার আশা প্রকাশ করেন।
Related News
হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১,০০২
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সরকারের ব্যাপক পদক্ষেপের পরও থামছে না হামজনিত মৃত্যুর মিছিল।Read More
ডেঙ্গুতে আরও ৩ জনের প্রাণহানি, হাসপাতালে ভর্তি ১৪৬৩
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ জনেরRead More



Comments are Closed