Main Menu

সাউথ এশিয়া স্যাটেলাইটের ‘সফল’ উৎক্ষেপণ

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: বহুল আলোচিত সাউথ এশিয়ান স্যাটেলাইট ‘জিএসএটি-০৯’ সফলভাবে উৎক্ষেপণ করেছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো)।
শুক্রবার (৫ মে) বিকেলে ভারতের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে এ স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়।

Manual7 Ad Code

স্যাটেলাইট উদ্বোধন উপলক্ষে ভিডিও কনফারেন্সে যোগ দেন দক্ষিণ এশিয়ার সাত দেশের শীর্ষ নেতারা। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন।

ইসরোর তৈরি এই স্যাটেলাইটে যে ১২টি অংশ রয়েছে এর একটি অংশ নির্দিষ্ট থাকবে বাংলাদেশের জন্য। উপগ্রহের মতো মহাকাশে বিচরণ করে এই স্যাটেলাইট বাংলাদেশকেও পৃথিবীর নানা তথ্য দেবে।

স্যাটেলাইটটির ওজন ২ হাজার ২৩০ কেজি। এটি নির্মাণে সময় লেগেছে তিন বছর। এই কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের ৪০ কোটি ডলারের পুরো ব্যয় বহন করছে ভারত।

Manual7 Ad Code

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৪ সালে ক্ষমতায় আসার পরে সার্ক স্যাটেলাইট উৎক্ষেপণের ঘোষণা দেন। তিনি সার্কের অন্য সাতটি দেশকে বিনা অর্থে এর সুবিধা নেওয়ার জন্য আহ্বান জানান। পাকিস্তান ছাড়া অন্য সব দেশ এতে সাড়া দেয়।

বাংলাদেশ নিজস্ব কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা গ্রহণ করেছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট বাধাগ্রস্ত হবে না নিশ্চিত হওয়ার পর সাউথ এশিয়ান স্যাটেলাইটে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। বঙ্গবন্ধু স্যাটেলাইট আগামী ডিসেম্বরে উৎক্ষেপণ করা হবে।

Manual8 Ad Code

সাউথ এশিয়া স্যাটেলাইটের ১২টি ট্রান্সপন্ডারের মধ্যে একটি বিনামূল্য পাচ্ছে বাংলাদেশ। এটি যেভাবে ইচ্ছা ব্যবহার করা যাবে। টেলি মেডিসিন, টেলি এডুকেশন, আন্তঃসরকার নেটওয়ার্ক, দুর্যোগ পরিস্থিতিতে জরুরি যোগাযোগ, টেলিভিশন ব্রডকাস্ট, ডিটিএইচ টেলিভিশন সেবায় সুবিধা পাওয়া যাবে এই স্যাটেলাইট থেকে।

Manual1 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code