ঝিনাইদহে ছাত্রদলের আহবায়কসহ ৯ নেতা আটক
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম আননসহ ৯ নেতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে বিএনপি অফিসে জরুরী সভা করার সময় পুলিশ তাদের আটক করে নিয়ে যায়। তবে পুলিশ বলছে তারা আটক না গ্রেফতার তা পরে জানানো হবে।
আটককৃতরা হলেন, কোটচাঁদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খোকন, ঝিনাইদহ কেসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মেরাজুল ইসলাম, সদর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহিন, ছাত্র নেতা সবুজ, মানিক, যুবদল নেতা হিমেল ও ইকবাল।
ঝিনাইদহ পৌর বিএনপির সভাপতি জাহিদুজ্জামান মনা আটকের নিন্দা জানিয়ে বলেন, ডাঃ কে আহম্মেদ পৌর কমিউনিটি সেন্টারে বুধবার বিএনপির প্রতিনিধি সভা চলার সময় ভাংচুর করা হয়।
ভাংচুরের ক্ষতিপুরণ দেওয়ার বিষয়ে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সভা করছিলেন। বৃহস্পতিবার দুপুরে সদর থানার পুলিশ অফিসে ঢুকে নেতাকর্মীদের আটক করে নিয়ে যান।
এদিকে আটকের বিষয়ে পুলিশ এখনো কোন সিদ্ধান্ত গ্রহন করেনি বলে জানান সদর থানার ওসি হরেন্দ্র নাথ সরকার।
তবে ঝিনাইদহ ডাঃ কে আহম্মেদ পৌর কমিউনিটি সেন্টার ভাংচুরের বিষয়ে এখনো থানায় কোন মামলা হয়নি বলে জানা গেছে।
ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি সাবেক হুইপ মোঃ মসিউর রহমান বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতাদের আটকের নিন্দা জানিয়ে অবিলম্বে তাদের মুক্তির দাবী জানিয়েছেন।
Related News
ট্রেনে উঠতে গিয়ে পিছলে পড়ে দুই পা বিচ্ছিন্ন, নারীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে উঠতে গিয়ে পিছলে পড়ে দুই পা বিচ্ছিন্ন হয়ে রাবেয়াRead More
খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে আজমল নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।Read More



Comments are Closed