Main Menu

সিলেটে যৌতুকলোভী স্বামী গ্রেফতার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে নারী নির্যাতন মামলায় যৌতুকলোভী এক স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোররাতে এসএমপির এয়ারপোর্ট থানা পুলিশ অভিযান চালিয়ে নগরীর চৌকিদেখীস্থ বাসা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত শিশির কুমার নাথ পাক্কু ওরফে শিশির চন্দ্র দেবনাথ (২৭) নগরীর চৌকিদেখী রংধনু ১-এর মৃত শচীন্দ্র কুমার নাথের পুত্র। তাকে আদালতে হাজির করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
জানা গেছে, এসএমপি’র শাহপরাণ থানাধীন নগরীর সেনপাড়া আলপনা-৯৭-এর বর্তমান বাসিন্দা মদন মোহন নাথের মেয়ে পপি রানী নাথ মনিকে এ বছরের ২৩ ফেব্র“য়ারি বিয়ে করে শিশির কুমার পাক্কু। এ সময় বর-কনেকে প্রায় ২০ লাখ টাকার উপহার সামগ্রী প্রদান করেন মেয়ের মা ও বাবা। কিন্তু বিয়ের এক সপ্তাহ যেতে না যেতেই নগদ আরো ১০ লাখ টাকার যৌতুক দাবি করে স্বামী শিশির কুমার নাথ পাক্কু ও তার স্বজনরা। এ দাবিতে স্বামী শিশির কুমার পাক্কু ও তার স্বজনরা প্রায়ই পপি রাণী মনিকে মারধোরসহ শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে। গত ২৬ এপ্রিল রাত সাড়ে ৭টায় শিশির কুমার নাথ পাক্কু ও তার স্বজনরা পপি রাণী মনির কাছে আবারো ১০ লাখ টাকা যৌতুক দাবি করে। যৌতুক দিতে অপারগতা প্রকাশ করায় স্বামী শিশির কুমার নাথ পাক্কু ও তার পরিবারের সদস্যরা পপি রাণীকে বেদম মারপিট করে গুরুতর আহত করে। খবর পেয়ে স্বজনরা পপি রানীকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় পপি রাণীর পিতা মদন মোহন নাথ বাদী হয়ে ৩০ এপ্রিল সিলেট এয়ারপোর্ট থানায় ৩জনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইন একটি মামলা {নং-১২(৪)১৭} করেন। পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামী শিশির কুমার নাথ পাক্কুকে বুধবার ভোরে গ্রেফতার করে। মামলার অন্য আসামীরা পলাতক রয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা সিলেট এয়ারপোর্ট থানার এসআই সাব্বির আরাফাত ।

Share





Related News

Comments are Closed