Main Menu

সিলেটে পাঁচ ভাই রেস্টুরেন্টকে জরিমানা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন ও বিএসটিআই’র মনোগ্রাম ব্যতিত দই বিক্রয়ের দায়ে সিলেট নগরীর জিন্দাবাজার এলাকার জল্লারপারে অবস্থিত জনপ্রিয় খাবার রেষ্টুরেন্ট ‘পাঁচ ভাই রেস্টুরেন্ট’-কে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার বিকেলে সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়া ও এম সাজ্জাদুল হাসানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে এই জরিমানা আদায় করা হয়।
এর মধ্যে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করায় ২০ হাজার টাকা ও বিএসটিআই’র মনোগ্রাম ব্যতিত দই বিক্রয় করার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Share





Related News

Comments are Closed