সিলেট নগরীতে সিএনজি অটোরিকশা ভাংচুর
বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেট নগরীর কোর্ট পয়েন্টে বেশ কয়েকটি সিএনজি অটোরিকশা ভাংচুর করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার দুপুর ২টার দিকে মে দিবস উপলক্ষে পরিবহন শ্রমিকদের একটি মিছিল কোর্ট পয়েন্টে পৌঁছার পর হঠাৎ হামলা চালিয়ে সিএনজি চালিত অটোরিক্শা ভাঙচুর করা হয়। ভাঙচুরের পর তারা দ্রুত স্থান ত্যাগ করে চলে যান।
জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সদস্য মো. ইমাম উদ্দিন জানিয়েছেন, মে দিবসের দিন শ্রমিকরা কাজ বন্ধ রাখেন। তবে পরিবহন একটি জনগুরুত্বপূর্ণ হওয়ায় তারা আলোচনার ভিত্তিতে দুপুর পর্যন্ত কর্মবিরতি পালন করেন। পরে গাড়ি নিয়ে বের হন। কিন্তু কোনো তারা মে দিবসের দিন গাড়ি বের করলেন এজন্য পরিবহন শ্রমিকরা তাদের উপর ক্ষেপে গিয়ে ব্যাপক ভাঙচুর চালান বলে অভিযোগ করেন তিনি।
Related News
কাজীরবাজার মাদ্রাসায় শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, তদন্তে পুলিশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী কাজীরবাজার মাদ্রাসার একাধিক শিক্ষকের বিরুদ্ধে শিশু বলাৎকার ও যৌন নির্যাতনেরRead More
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত, কোর্ট পয়েন্টে অবস্থান
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা বোর্ডের অধীনতা থেকে মুক্ত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরRead More



Comments are Closed