Main Menu

সিলেটে নানা আয়োজনে মহান মে দিবস পালিত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: মহান মে দিবন উপলক্ষে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার উদ্যেগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সিলেট নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলার সভাপতি নুরুল হুদা সালেহ এর সভাপতিত্বে ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলার সাধারণ সম্পাদক মো. ছাদেক মিয়ার পরিচালনায় প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সিলেট জেলার সভাপতি অ্যাডভোকেট কুমার চন্দ্র রায়।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট কুমার চন্দ্র রায় বলেন, শ্রমিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হতে হবে। সরকারের প্রতি মজুরী কমিশন গঠনের দাবী জানিয়ে তিনি বলেন, শ্রমিকদের দৈনিক ৮ ঘন্টা কর্মঘন্টার ব্যবস্থা করতে হবে। এর বেশী কর্মস্থানে থাকে বাধ্য করা যাবে না। জাতীয় নিন্মতম মজুরি কর্মক্ষেত্রে ১০ হাজারা টাকা ঘোষণার দাবী জানান তিনি। মে দিবসের মূল প্রতিপাদ্য হচ্ছে দৈনিক ৮ ঘণ্টা শ্রম ও নিয়োগপত্র নিশ্চিত করা। এই দুটি অধিকার অর্জনে দেশ পুরোপুরি ব্যর্থ হয়েছে। তিনি বলে নিয়োগপত্র না থাকলে শ্রমিকদের কাজে আসা অপরাধ। আবার দৈনিক ৮ ঘণ্টা বেশি শ্রম আদায় করা অপরাধ। প্রতিনিয়ত শ্রমিকদের স্বার্থ ক্ষুন্ন করা হচ্ছে। দিনের পর দিন তারা শ্রম শোষণের শিকার হচ্ছে।
তিনি উল্লেখ করেন, কর্মক্ষেত্রে শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিতে যেসব আইন ও নীতিমালা রয়েছে, সেগুলোর সঠিক বাস্তবায়ন প্রয়োজন। মে দিবসের মূল দাবি আট ঘণ্টার কাজের বিষয়টি বাংলাদেশে খুব একটা মানা হয় না।
এসময় বক্তব্য রাখেন, মালনিছড়া রাবার শ্রমিক সংঘের সভাপতি জয় মহাত্মম কুর্মি, সিলেট জেলা হোটেল শ্রমিকের ভারপ্রাপ্ত সভাপতি আরিফুল ইসলাম, সহ সভাপতি ময়না মিয়া, যুগ্ম সম্পাদক এম সফর আলী খান, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলার সিএনজি ইউনিটের আহবায়ক আব্দুল হান্নান, শ্রমিক নেতা আব্দুল শুক্কুর, সিলেট জেলা ট্রেড ইউনিয়স সংঘ শহর পূর্বাঞ্চল কমিটির সভাপতি সুরুজ আলী, স’মিল শ্রমিক সংঘ ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার অর্থ সম্পাদক বিপুল মিয়া, প্রেস শ্রমিক ইউনিয়ন সিলেট জেলার সাধারণ সম্পাদক এ কে আজাদ সরকার, রুহুল আলম, মো. রিপন মিয়া, নাজমুল হোসেন, মো. আব্দুল নূর রুহুল আমিন মাস্টার, মো. ময়না মিয়া, মো. উজ্জল মিয়া প্রমুখ।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হাফিজ আব্দুল হাই হারুন বলেছেন, ন্যায় ও ইনসাফপূর্ণ ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ছাড়া শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা সম্ভব না। দেশের অর্থনীতি থেকে শুরু করে পুরো সভ্যতা শ্রমিকদের হাড়ভাঙ্গা পরিশ্রমের মাধ্যমে সৃষ্টি হলেও শ্রমিকরা সবচেয়ে বেশী লাঞ্চিত। মহান মুক্তিযুদ্ধে শ্রমিকদের ভ‚মিকার কথা জাতি কখনো ভুলে নাই। কিন্তু স্বাধীনতার এতো বছর পরও শ্রমিকদের কল্যাণে তেমন কোন কার্যকর উদ্যোগ নেয়া হয়নি। তাই উন্নয়নমুখী গণতান্ত্রিক এবং শ্রমিকদের স্বার্থ আদায়ে শ্রমিক কল্যাণ ফেডারেশন অতন্দ্র প্রহরীর ভ‚মিকা পালন করছে। আন্তর্জাতিক মে দিবসে জাতির প্রত্যাশা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় সরকার কার্যকর উদ্যোগ গ্রহণ করবে।
সোমবার ১ মে আন্তর্জাতিক শ্রমিক অধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর আয়োজিত বিশাল র‌্যালী পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। র‌্যালীটি নগরীর সুরমা পয়েন্ট থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা সংলগ্ন আলীয়া মাদরাসা ময়দানে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
ফেডারেশনের সিলেট মহানগর সভাপতি মোহাম্মদ শাহজাহান আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মুনিমের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মো: ফখরুল ইসলাম ও মহানগর সাবেক সভাপতি মাওলানা সোহেল আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট মহানগর দোকান শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: চট্ট-২৪৬১) সভাপতি আতিকুর রহমান, সিলেট জেলা রিকশা শ্রমিক ইউনিয়ন (রেজি: চট্ট-১৬৬৯) সভাপতি ইয়াসিন খান, সিলেট জেলা চারকোয়েল শ্রমিক ইউনিয়ন (রেজি: চট্ট-২৫৮২) সভাপতি ইউনুছ আলী, সিলেট সদর অটো রাইছ মিল ড্রাইভার শ্রমিক ইউনিয়ন (রেজি: চট্ট-১৮১৯) সভাপতি হাসান আলী, সিলেট মহানগর রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজি: চট্ট-২৩৬৬) সভাপতি দেলোয়ার হোসেন, ফেডারেশনের মহানগর সহ-সভাপতি ফারুকুজ্জামান খান, সহ-সাধারণ সম্পাদক কফিল উদ্দিন আলমগীর, উবায়দুল হক শাহীন, কোষাধ্যক্ষ ও অফিস সম্পাদক মো: আক্কাছ আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: বদরুজ্জামান ফয়সল, ট্রেড ইউনিয়ন সম্পাদক এটিএম খসরুজ্জামান, মহানগরীর বিমান বন্দর থানা সভাপতি আব্দুল গফুর, কোতোয়ালী পশ্চিম সভাপতি এডভোকেট এবাদুর রহমান, কোতোয়ালী পূর্ব সভাপতি আফজালুর রহমান, শাহপরাণ পশ্চিম সভাপতি ক্বারী আব্দুল বাছেত মিলন, শাহপরাণ পূর্ব সভাপতি আব্দুল জলিল, সিলেট মহানগর হোটেল শ্রমিক শাখার সভাপতি শওকত হোসেন জিম্মাদার, টিএন্ডটি ও বিদ্যুৎ শ্রমিক শাখার সভাপতি আব্দুল মান্নান, হসপিটাল ও ক্লিনিক শ্রমিক শাখার সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, মহানগর গার্মেন্টস (দর্জি) শ্রমিক শাখার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, মহানগর সংবাদপত্র হকার্স শ্রমিক শাখার সভাপতি কামাল মজুমদার, মহানগর পরিবহন শ্রমিক শাখার সাধারণ সম্পাদক আবু কাওছার কয়েছ প্রমুখ।

জাতীয়তাবাদী হকার্স দল
মে দিবস উপলক্ষ্যে সিলেট জেলা ও মহানগর জাতীয়তাবাদী হকার্স দলের উদ্যোগে সোমবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।
র‌্যালীটি নগরীর কোর্ট পয়েন্টে থেকে শুরু হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে সুরমা পয়েন্টে গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন, মহানগর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, মহানগর হকার্স দলের সভাপতি মোঃ আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মোঃ খোকন ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুর রহমান, সিলেট মহানগর শ্রমিক দলের সভাপতি হাজী আলকাছ, সিলেট মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ সুরমান আলী ও ইউনুস মিয়া, সিলেট মহানগর শ্রমিক দলের য্গ্মু সাধারণ সম্পাদক এমএ হান্নান। আরো উপস্থিত ছিলেন হাসিম উদ্দিন, মোঃ সাজাহান, রফিক মিয়া, আবু কাশেম, নজরুল ইসলাম, মোঃ শমসের আলী বকুল প্রমুখ। পরে র‌্যালিটি জেলা প্রশাসকের র‌্যালীতে অংশগ্রহণ করে।

জাতীয় শ্রমিকলীগ
জাতীয় শ্রমিকলীগ সিলেট মহানগর শাখার উদ্যোগে মহান মে দিবস উপলক্ষ্যে সোমবার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মহানগর শ্রমিকলীগের যুগ্ম আহŸায়ক ফরিদ আহমদের সভাপতিত্বে ও এম অনর চৌধুরীর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর শ্রমিকলীগের আহŸায়ক বীর মুক্তিযোদ্ধা জাফর উদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিক্সা ভ্যান শ্রমিকলীগ মহানগর শাখার সভাপতি ও মহানগর শ্রমিকলীগের যুগ্ম আহŸায়ক বুরহান উদ্দিন ভান্ডারী, মহানগর শ্রমীকলীগের যুগ্ম আহŸায়ক ও জাতীয় সি.এন.জি অটো রিক্সা শ্রমিকলীগ মহানগর শাখার সভাপতি আবু তাহের নানা ভাই।
প্রধান বক্তার বক্তব্য রাখেন মহানগর শ্রমীকলীগ যুগ্ম আহŸায়ক ও সিলেট জেলা ওলামালীগ আহŸায়ক মাওঃ সালাউদ্দিন একরাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর শ্রমিকলীগের যুগ্ম আহŸায়ক সাহাবুদ্দিন আহমদ সাবু, আব্দুল হক, মোঃ নজরুল ইসলাম, সোহেল রানা, কাবুল আহমদ, জেলা শ্রমিকলীগ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ নুর আলম, সুমন আহমদ, রহমত আলি, হেলাল আহমদ, মনির আহমদ, উনু মিয়া, আবু সাইদ মিয়া, মনির আহমদ, শাহ আলম, রতন বাবু প্রমুখ।

Share





Related News

Comments are Closed