নবীগঞ্জে জামিল হত্যা মামলায় আটক ৩
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : সিলেট লিডিং ইউনিভার্সিটির মেধাবী শিক্ষার্থী জামিল আহমদ হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে আটক করেছে ডিবি পুলিশ।
শনিবার বিকেলে নবীগঞ্জ উপজেলা থেকে তাদের আটক করা হয়।
আটকৃতরা হচ্ছে- উপজেলার আউশকান্দি ইউনিয়নের মংলাপুর গ্রামের মছদ্দর আলীর পুত্র শিপন আহমদ, আব্দুল রউফের পুত্র সাহেল আহমদ, আব্দুল জলিলের পুত্র দেলোয়ার হোসেন।
প্রসঙ্গত, গত পহেলা এপ্রিল শুক্রবার উপজেলার আউশকান্দি ইউনিয়নের মংলাপুর গ্রামে গভীর রাতে একদল অস্ত্রধারী দূর্বৃত্ত মাওলানা মোস্তাফা আহমদ এর বাাড়ির কলাপসিবল গেইটের তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে এলোপাতাড়ি হামলা করে। এক পর্যায়ে বাবাকে রক্ষা করতে জামিল ও তার অপর দুই ভাই এগিয়ে গেলে সংঘবদ্ব অস্ত্রধারীরা ক্ষীপ্ত হয়ে তাদেরকে কুপাতে থাকে। এক পর্যায়ে জামিলকে মৃত ভেবে দূর্বৃত্তরা চলে যায়। জামিলের মা ও বোনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জামিল আহমদকে মৃত ঘোষনা করেন। অপর আহত ২ সহোদরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হত্যকান্ডের ঘটনায় নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে জামিলের পরিবার। এলাকাবাসীর উদ্যোগে ঘাতকদের গ্রেফতারের দাবীতে শনিবার ঢাকা-সিলেট মহাসড়কে বিশাল মানববন্ধন অনুষ্টিত হয়। মানববন্ধন শেষ হওয়ার কয়েক ঘন্টার ব্যবধানে সিলেট ডিবি পুলিশের একটি দল মংলাপুর গ্রামে অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ৩জনকে আটক করে নিয়ে যায়।
Related News
হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ব্যবসায়ীর
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় দুলাল দেব নামে এক ব্যবসায়ীRead More
হবিগঞ্জে হাসপাতালের ভুল চিকিৎসায় বীর মুক্তিযোদ্ধার মৃত্যুর অভিযোগ
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরের চাঁদের হাসি হাসপাতাল লিমিটেডে ভুল চিকিৎসা ওRead More



Comments are Closed