মোগলগাঁও ও জালালাবাদ ইউপির বাজেট ঘোষণা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সদর উপজেলার ৭নং মোগলগাঁও ইউনিয়ন পরিষদের ২০১৭-১৮ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা উপলক্ষে এক সভা ৩০ এপ্রিল রোববার পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
৭নং মোগলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হিরণ মিয়ার সভাপতিত্বে ও ইউপি সচিব তোফায়েল হোসেন ভূইয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ।
উম্মুক্ত এ বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হিরণ মিয়া। চেয়ারম্যান আগামী অর্থ বছরের জন্য ২ কোটি ১৪ লাখ ৭৮ হাজার ৩ শত টাকা আয় এবং ২ কোটি ১৪ লাখ ৭৮ হাজার ৩ শত টাকা ব্যয় ধরে বাজেট ঘোষণা করেন। বছর শেষে ৮৯ হাজার ২ শত টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ মনোয়ার ইবনে রহমান, মোঃ শাহজাহান, সাবেক ইউ/পি সচিব নিহারজিত পাল, হোল্ডিং টেক্স প্রজেক্ট অফিসার হোসনে আরা বেগম, আব্দুল আজিজ, হাজী মঈন মিয়া, হাজী চাঁন মিয়া, আব্দুল হান্নান, আক্রম আলী, হুশিয়ার আলী, আব্দুল মালিক, আজমান আলী, আজাদুর রহমান, বশির উদ্দিন মেম্বার, আব্দুল জলিল, সুলতান খা, ইফনিয়ণ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশিক মিয়া মেম্বার, আব্দুল বাছিত, নাজির উদ্দিন আহমদ, এম.ইউ লাহিন, তাহির আলী মেম্বার, নুর ইসলাম, ছলিম উল্লাহ, হাজি মুনু মিয়া, ওয়াকিব আলী, বাদশা মেম্বার, রঞ্জতি বাবু, মছব্বির আলী, মাসুক মিয়া, হেলাল আহমদ, সফর আলী, তালেব আলী, আয়ূব আলী, ফয়জুর রহমা, তফজ্জুল আলী, নুর বক্স, আব্দুজ জহির, মকবুল আলী, কালা মিয়া মেম্বার, কিরণ মিয়া মেম্বার, মানিক মিয়া মেম্বার, শফিকুর রহমান মেম্বার, সিদ্দিকুর রহমান সায়েম মেম্বার, ফজলু মিয়া মেম্বার, তাজিজুল ইসলাম জয়নাল মেম্বার, মুজিবুর রহমান মেম্বার, মোঃ ফজলু মিয়া মেম্বার, মঈন উদ্দিন মেম্বার, সংরক্ষিত মহিলা সদস্যা আছমা বেগম, চম্পা বেগম, জহুরা বেগম, এডভোকেট ফয়সল আহমদ বাবুল, লন্ডন যুবলীগ নেতা হাফিজুর রহমান বাবলু, শাহাব উদ্দিন, আলী হোসেন, আবদাল হোসেন নাহিদ, আমিরুল হক প্রমুখ।
এদিকে ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদের ২০১৭-১৮ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা উপলক্ষে এক সভা রোববার পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মনফর আলীর সভাপতিত্বে ও ইউপি সচিব রাজিব দাসের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদও উপজেলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ।
উম্মুক্ত এ বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মনফর আলী। চেয়ারম্যান আগামী অর্থ বছরের জন্য ১ কোটি ৮৯ লাখ ৬০ হাজার ৫শত ৩০ টাকা আয় এবং ১ কোটি ৮৮ লাখ ৯০ হাজার টাকা ব্যয় ধরে বাজেট ঘোষণা করেন। বছর শেষে ৫ লাখ টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ নেতা ফারুক খান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মছদ্দর আলী, ইউ/পি সদস্য মুহিত আলম শফিক, মানিক মিয়া, গেদন মিয়া, মানিক মিয়া-৩, মনতাকা আহমদ, কমর আলী, শরিফ আলী, মুজাহিদুল ইসলাম, কয়েছ আহমদ, সংরক্ষিত সদস্যা কুলসুমা বেগম, আছমা বেগম, সুনামালা বেগম, সাবেক মেম্বার নজমুল ইসলাম মুজিব, জমির আলী, আওয়ামীলীগ নেতা নুর মিয়া, এমদাদ আলী, জমশের আলী, জলাল আহমদ, বুরহান উদ্দিন, আব্দুর রউফ, ছাদ উদ্দিন, আজমান আলী প্রমুখ।
পৃথক পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ বলেন, বাজেট হচ্ছে উন্নয়নের সোপান বা গাইড লাইন। বাজেট যত সচ্ছ ও পরিকল্পিত হবে, উন্নয়নের মাত্রা তত তরান্নিত হবে। দেশের জন্য জাতীয় বাজেট যেমন গুরুত্বপূর্ণ তেমনি একটি ইউনিয়নের জন্য ইউনিয়নের বাজেট তেমনি গুরুত্বের দাবী রাখে। তিনি বলেন, বর্তমান সরকার গ্রামীণ জনপদের উন্নয়নে যেভাবে অগ্রাধিকার প্রদান করেছে, অতিতের কোন সরকার এ অগ্রাধিকার প্রদান করেননি। বিশেষ করে সিলেট সদও উপজেলা উন্নয়নের ক্ষেত্রে একটি মডেল উপজেলায় পরিনত হচ্ছে। এটা সম্ভব হয়েছে একমাত্র সিলেট-১ আসনের এমপি মাননীয় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এর বিশেষ দৃষ্টির কারনে। এ উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে হলে সকলকে সহযোগিতার হাত প্রসারিত করতে হবে।
Related News
অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে গোয়াইনঘাটে মানববন্ধন
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের উত্তর হাতিরপাড়া খাওইউড়াRead More
জৈন্তাপুরে এস্কেভেটরের নিচে চাপা পড়ে চালকের মৃত্যু
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলায় লরি থেকে পড়ে যাওয়া এস্কেভেটরের নিচেRead More



Comments are Closed