Main Menu

বিশ্বনাথে বাজেট অনুষ্ঠান থেকে ইউপি মেম্বার গ্রেপ্তার

Manual4 Ad Code

বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের ২০১৭-১৮ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠান চলাকালে পরিষদের ২নং ওয়ার্ডের মেম্বার মিছিরুল ইসলাম মিছির’কে গ্রেপ্তার করেছে সাদা পোষাকধারী একদল পুলিশ। বিশ্বনাথ থানার এএসআই কামরুজ্জামানের নেতৃত্বে রোববার বিকেল সাড়ে ৩টায় পরিষদ থেকে মিছির’কে গ্রেপ্তার করে একদল পুলিশ।
ইউপি মেম্বারকে গ্রেপ্তারের ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। পরবর্তিতে ইউপি চেয়ারম্যান ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়তন্ত্রনে আসে। উত্তেজিত জনতা শান্ত হওয়ার পর পুলিশ ইউপি মেম্বার মিছির’কে থানায় নিয়ে আসে। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত ইউপি মেম্বার মিছিরুল ইসলাম মিছির’র বিরুদ্ধে গ্রেফতারী পরোওয়ানা (ওয়ারেন্ট) রয়েছে।
এব্যাপারে ইউপি চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন বলেন, পরিষদের বাজেট অনুষ্ঠান চলাকালে পরিষদের একজন মেম্বার’কে সাদা পোষাকধারী পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাকে থানায় নিয়ে যেতে চাইলে, আমি তাদেরকে (পুলিশ) অনুরোধ করি তাকে (মিছির) সম্মানের সাথে নিয়ে যেতে। কিন্তু তারা আমার কথায় রাজি না হলে আমি থানার ওসি’কে ফোনে বিষয়টি অবগত করি। তাতেও কোন ফল আসেনি। এরপর বিষয়টি আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা কে অবগত করেছি।
ইউপি মেম্বার মিছিরুল ইসলাম মিছিরের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা থাকায় ‘বাজেট ঘোষণা শেষে, ইউনিয়ন কমপ্লেক্স কমপাউন্ড’র বাইরে থেকে তাকে (মিছির) গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মনিরুল ইসলাম পিপিএম।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code