মৌলভীবাজারের মিছলু হত্যায় একজনের যাব্বজীবন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মৌলভীবাজারের আলোচিত মিছলু হত্যা মামলায় একজনের যাব্বজীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। রোববার সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান এ রায় প্রদান করেন। ঘোষিত রায়ে অপর দুই জনকে খালাস প্রদান করেন আদালত।
দন্ডপ্রাপ্ত আসামী হলেন, মৌলভীবাজার সদর থানার গোরারাই গ্রামের মৃত ইছহাক মিয়ার ছেলে শফিক মিয়া । তাছাড়া খালাস প্রাপ্তরা হলেন, মৌলভীবাজার সদর থানার আলীমপুর গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে ফারুক মিয়া ও কেশবচর গ্রামের মৃত আছকর উল্লার ছেলে খালিছ মিয়া।
আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৪ ডিসেম্বর বাড়ি থেকে নিখোঁজ হন মৌলভীবাজার সদর থানার পশ্চিম কাজির গাঁও গ্রামের মৃত আতাউর রহমানের ছেলে মিছলু। এ নিয়ে তার ভাই আহসান হাবিব সুফি বাদি হয়ে মিছলুর স্ত্রী মায়া বেগম, ফয়জুল হক, খালিছ মিয় ও আব্দুল হাকিম এর বিরুদ্ধে অপহরণ ও খুনের অভিযোগ এনে মৌলভীবাজার থানায় মামলা নম্বর ২১, তারিখ ২৭/১২/১৪ ইং দাখিল করেন। পরবর্তীতে পুলিশি তদন্তে মোবাইলের কল লিষ্টের সূত্র ধরে তদন্তকারী কর্মকর্তা তার তদন্তে পান পূর্ব শত্রুতার জের ধরে ১৫ ডিসেম্বর ঘামছা পেছিয়ে শফিক ও ফারুক মিলে খুন করে মিছলুকে এবং পরবর্তীতে লাশ ঘুম করার জন্য গরু ঘরের মেজেতে মাঠিচাপা দেয়া হয়। এ নিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো: আমিনুল ইসলাম তদন্ত শেষে ২০১৫ সালের ২৬ মে খালিছ, শফিক ও ফারুকের বিরুদ্ধে আদালতে চার্জশীট ( অভিযোগপত্র) নং ২১ দাখিল করেন। আদালতে দীর্ঘ শুনাণী ও ২৫ জন সাক্ষীর মধ্যে ১৭ জনের সাক্ষ্য প্রমাণ শেষে শফিক মিয়ার বিরুদ্ধে বাদী পক্ষের আনিত অভিযোগ প্রমানিত হওয়ায় তাকে দ:বি: ৩০২/৩৪ ধারায় যাবজ্জীবন দন্ড, পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের সশ্রম কারাদন্ড এবং ২০১ ধারায় ৩ বছরের দন্ড ও আটশত টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের সশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেন। তাছাড়া সাক্ষ্য প্রমাণে প্রমানিত না হওয়ায় ফারুক ও খালিছ মিয়াকে খালাস প্রদান করা হয়।
খালাস প্রাপ্ত আসামী খালিছ মিয়ার আইনজীবী মো. আব্দুর রহমান আফজল (স্বপন) জানান, মৌলভীবাজারের আলোচিত মিছলু হত্যা মামলায় আদালত একজনের যাব্বজীবন ও দুই জনকে খালাস প্রদান করেছেন। রাষ্ট্র পক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর (পিপি) আইনজীবী কিশোর কুমার কর।
Related News
ড. ইউনুসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকেRead More
দেশের সকল মহাসড়কে স্লিপার বাস চলাচলে হাইকোর্টের নিষেধাজ্ঞা
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সব মহাসড়কে স্লিপার বাস চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।Read More



Comments are Closed