সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ২৮ মে রোজা শুরুর সম্ভাব্য তারিখ ধরে চলতি বছরের সেহরি ও ইফতারের সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন।
গত ২৭ এপ্রিল শাবান মাসের চাঁদ দেখা যাওয়ায় ১১ মে রাতে বাংলাদেশে পবিত্র শবে বরাত পালিত হবে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ মে রোজা শুরু হলে ঢাকা ও পাশ্ববর্তী এলাকার মুসলমানদের ওইদিন ভোর ৩টা ৪০ মিনিটে সেহরি খেয়ে সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে ইফতার করতে হবে।
ইসলামিক ফাউন্ডেশন বলছে, সতর্কতামূলকভাবে সেহরির শেষ সময় সুবহে সাদিকের ৩ মিনিট আগে ধরা হয়েছে। আর ফজরের ওয়াক্ত শুরুর সময় সুবহে সাদিকের ৩ মিনিট পর রাখা হয়েছে। সেহেরির সতর্কতামূলক শেষ সময়ের ৬ মিনিট পর ফজরের আজান দিতে হবে।
সতর্কতামূলকভাবে সূর্যাস্তের পর ৩ মিনিট বাড়িয়ে ইফতারের সময় নির্ধারণ করা হয়েছে বলেও ইসলামিক ফাউন্ডেশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
Related News
কাতারে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় সিলেটের নাজমুস সাকিবের বড় অর্জন
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত শেখ জাসিম বিন মুহাম্মদ বিনRead More
হজ প্যাকেজের খরচ কমেছে
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী, সহজলভ্য ও প্রবাসীবান্ধব হজ ব্যবস্থাপনাRead More




Comments are Closed