সিলেটে ঘূর্ণিঝড়ে উপড়ে পড়া বটবৃক্ষ অপসারণ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর হযরত মধুশহীদ (রহ.) এর মাজারের টিলায় কালের সাক্ষী হয়ে থাকা তিনশ’ বছরের পুরনো বটবৃক্ষটি অপসারণ করা হয়েছে। গত শুক্রবার রাতের আচমকা ঘূর্ণিঝড়ে উপড়ে পড়ে বটবৃক্ষটি।
রোববার মাজারের বাইরে পড়া গাছটি পুরোপুরি অপসারণ করা হয়েছে। তবে, মাজারের ভেতরে থাকা অংশটি এখনো অপসারণ করা হয়নি বলে জানিয়েছেন স্থানীয় ওয়ার্ডের কাউন্সিলর রকিবুল ইসলাম ঝলক।
তিনি জানান, ‘সড়কের উপরে পড়ে থাকা বৃক্ষের একাংশ কেটে অপসারণ করে চলাচলের ব্যবস্থা ও বিদ্যুৎ, পানি সংযোগ চালু করে দেয়া হয়েছে। বাকি মাজারের ভেতরের অংশটি পরবর্তীতে অপসারণ করা হবে বলে জানান তিনি।
এদিকে, বৃক্ষের কাঠ নিলামে বিক্রি করে অর্জিত অর্থ দিয়ে ক্ষতিগ্রস্ত মাজার এবং বাসার সংস্কার কাজ করা হবে বলে জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। এছাড়া উদ্বৃত্ত অর্থ মাজারে প্রদান করা হবে বলেও জানান তিনি।
সিলেট বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আরএসএম মনিরুল ইসলাম জানান, বটবৃক্ষটি ‘আড়াইশ’ থেকে ‘তিনশ’ বছরের পুরনো। বন বিভাগের প্রতিনিধি দল গাছটি দেখে এসেছে। তবে বটগাছ টিম্বার থীসিসের আওতাভূক্ত না থাকায় এটি সিটি করপোরেশন অপসারণ করেছে বলেও জানান তিনি।
Related News
বিএমইএসি’র আন্তর্জাতিক মানের অ্যাক্রেডিটেশন অর্জন করলো সিলেট উইমেন্স মেডিকেল কলেজ
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: চিকিৎসা শিক্ষার মান নিয়ন্ত্রণে বাংলাদেশ মেডিকেল এডুকেশন অ্যাক্রেডিটেশন কাউন্সিলRead More
সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের ব্যবসা উপকরণ বিতরণ
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরীর উপদেষ্টা ও সিলেটRead More



Comments are Closed