কমলগঞ্জে ক্ষেতমজুর ও কৃষক সমিতির স্মারকলিপি
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : সাম্প্রতিক বন্যায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলাসহ জেলার অন্যান্য উপজেলার ক্ষতিগ্রস্ত হাওর অঞ্চলের মানুষকে বাঁচাতে রোববার বেলা সাড়ে ১১টায় কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে ১০ দফা দাবি আদায়ে বাংলাদেশ ক্ষেত মজুর সমিতি ও বাংলাদেশ কৃষক সমিতির পক্ষে স্মারকলিপি প্রদান করা হয়।
বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি কমলগঞ্জ উপজেলা শাখা সাধারন সম্পাদক সাইফুর রহমান ও বাংলাদেশ কৃষক সমিতির কমলগঞ্জ উপজেলা শাখার সাধারন সম্পাদক আব্দুল মন্নাফ খান স্বাক্ষরিত স্মারকলিপিটি কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হকের কাছে প্রদান করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন সিপিবি কমলগঞ্জ শাখার সভাপতি আহমেদ সিরাজ।
ক্ষেতমজুর ও কৃষক সমিতির ১০ দফা দাবিগুলো হচ্ছে, অবলম্বে বন্যা কবরিত হাওর অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণা করা, দুর্গত এলাকার ইজারা বাতিল করে জনসাধারনের মাছ ধরে বেঁচে থাকার সুযোগ করে দেওয়া, সারা বছর দুর্গত এলাকাবাসীর জন্য ত্রাণের মাধ্যমে চাল, ডাল, তেল, লবণসহ নিত্য প্রয়োজনীয় সামগ্র্রী প্রদান করা, ১০ টাকা কেজি দরের চাল বেশী পরিবারের মাঝে বিতরণ করা, অবিলম্বে গবাদি পশুর জন্য গো-খাদ্য সরবরাহ করা, দুর্গত এলাকার কৃষকদের জন্য সকল প্রকার কৃষি ঋণ, এনজিও ঋণ, মহাজনী ঋণ মওকুফ করে আগামী ফসলের জন্য নতুন করে সুদমুক্ত ঋণ বিতরণ করা, চালসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নিয়ন্ত্রণে রাখতে হবে, হাওর উন্নয়ন বোর্ডের দুর্নীতিবাজদের দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, হাওর অঞ্চলের সমস্ত নদী ও খাল খনন করতে হবে, হাওর অঞ্চলের ফসল রক্ষা বাঁধ ও বেড়ি বাঁধ যথা সময়ে এবং যথাযথভাবে নির্মাণ ও মেরামত করতে হবে, দুর্দশাগ্রস্থ কৃষকদের জিম্মি করে জমি কেনাবেচা ও দাদন ব্যবসা বন্ধ করতে হবে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুর হক ১০ দফা দাবি স্বাক্ষরিত স্মারকলিপি গ্রহনের সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি জেলা প্রশাসনের মাধ্যমে তা যথাযথ কর্তৃপক্ষের বরাবরে প্ররেণ করবেন।
Related News
মামলা প্রত্যাহারে প্রতিপক্ষের বিরুদ্ধে হুমকি-ধামকি দেওয়ার অভিযোগ প্রবাসীর স্ত্রী’র
Manual2 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: বাড়ির বাউন্ডারী দেয়াল না করায় হামলা, মারধোর ও লুটপাটেরRead More
কমলগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত
Manual7 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: “মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” প্রতিপাদ্যকে সামনে রেখেRead More



Comments are Closed