ভার্সিটি ছাত্র জামিল হত্যার প্রতিবাদে নবীগঞ্জে মানববন্ধন
ছনি চৌধুরী, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: সিলেট লিডিং ইউনিভার্সিটির মেধাবী ছাত্র জামিল আহমদকে তার ঘরে ঢুকে মা-বাবা ও ভাই-বোনের সামনে নিমর্মভাবে হত্যা করে একদল মুখোশপড়া দুর্বৃক্ত। এ হত্যাকান্ডের একমাস অতিবাহিত হলেও পুলিশ কোন ঘাতককে গ্রেফতার না করায় এলাকাবাসীর মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। এতে পূর্ব ঘোর্ষিত কর্মসূচি অনুযায়ী মানববন্ধনের আয়োজন করা হয়। শনিবার সকাল ১০টায় নিহত জামিলের বাড়ি মংলাপুর সহ আশপাশ এলাকাবাসীর উদ্যোগে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার মডেলবাজারে বিভিন্ন শ্রেনী পেশার লোকজন নিহত কলেজ ছাত্র জামিলের ছবি সম্বলিত লিফলেট, ফেষ্টুন ও ব্যানার নিয়ে মানববন্ধনে অংশ গ্রহন করেন। মানববন্ধন শেষে মহাসড়কের মডেলবাজার থেকে বিশাল মিছিল সৈয়দপুর বাজার হয়ে আউশকান্দি-হীরাগঞ্জ বাজার প্রদক্ষিন করে ঢাকা-সিলেট মহা সড়কের আউশকান্দি শহীদ কিবরিয়া চত্তরে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় কয়েক হাজার মানুষের সমাগম ঘটে। উক্ত প্রতিবাদ সভায় মডেল বাজার আলহেরা হাফিজিয়া মাদ্রাসার সহ সভাপতি হাজী আব্দুর রব এর সভাপতিত্বে ও মাওলানা মশাহিদ আহমদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নবীগঞ্জ-বাহুবল আসনের সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়া। এতে বক্তব্য রাখেন, আউশকান্দি ইউনিয়ন পরিষদের হাজী মহিবুর রহমান হারুন, মৌলভীবাবজার আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সভাপতি নিহত জামিল আহমদের মামা নাজমুল হক, নবীগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সেফু, বৈঠাখাল মাদ্রাসার মুহতামিম মাওলানা ফখরুল ইসলাম, নিহত জামিল আহমদের পিতা মাওলানা মোস্তফা আহমদ, প্যানেল চেয়ারম্যান সাইদুর রহমান, ইউপি সদস্য সাহেল আহমদ, যুক্তরাজ্য প্রবাসী নিহত জামিলের বোন জামাই শাহ শাহজন মিয়া, যুুক্তরাজ্য ওল্ডহাম শাখা বিএনপি সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, মেধাবী কলেজ ছাত্র জামিলকে নৃশংসভাবে খুন করা হয়েছে। এটা খুব হৃদয় বিধারক একটি ঘটনা। এভাবে যেন আর কোন পিতা-মাতার বুক খালি না হয়। এক মাস হয়ে গেল এখন পর্যন্ত প্রশাসন কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি। প্রশাসন যদি সঠিক বিচার না করেন তাহলে এরকম ঘটনা নবীগঞ্জ তথা আউশকান্দি ইউনিয়নে আরো অহরহ ঘটতে থাকবে। তাই অচিরেই খুনিদের খুজে বের করে শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবী জানান। অন্যথায় দূর্বার আন্দোলনের হুশিয়ারী উচ্চারণ করেন প্রতিবাদকারীরা।
উল্লেখ্য, গত ১লা এপ্রিল শুক্রবার গভীর রাতে একদল অস্ত্রধারী দূর্বৃত্ত মাওলানা মোস্তফা আহমদ এর বাাড়ির কলাপসিবল গেইটের তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে তার শয়ন কক্ষে ডুকে এলোপাতাড়ি হামলা করে। এ সময় তার স্ত্রী সালেহা আক্তার হাউমাউ করে চিৎকার দিলে পাশের রুমে ঘুমিয়ে থাকা তার পুত্র সিলেট লিডিং ইউনির্ভাসিটির অর্নাস ২য় বর্ষের ছাত্র জামিল আহমদ (২৫), সৈয়দপুর মাদ্রাসার আলীমে অধ্যায়নরত মওদুদ আহমদ (২০), আউশকান্দি দি লিটল ফ্লাওয়ার জুনিয়র হাই স্কুলের অষ্টম শ্রেনীর ছাত্র মাসুদ আহমদ (১৪) এগিয়ে আসলে তাদেরকেও অস্ত্র দিয়ে বেধরক কুপিয়ে আহত করে তাদের বাবাকে পেটাতে থাকে। এক পর্যায়ে অধৈর্য্য হয়ে বাবাকে রক্ষা করতে দূর্বৃত্তদের পাল্টা আক্রমন করে জামিল ও তার অপর দুই ভাই। এতে সংঘবদ্ব অস্ত্রধারীরা ক্ষীপ্ত হয়ে এলোপাতাড়ি ভাবে তাদের কুপাতে থাকে। প্রায় ৩০ মিনিট সময় চলে দূর্বৃত্তদের সাথে তাদের তিন ভাইয়ের পাল্টা পাল্টি হামলা। এক পর্যায়ে জামিল মুখোশপড়া দূর্বৃত্তদের মূখোশ টান মেরে খুলে ফেলায় জামিলকে তাদের বাড়ির উঠানে নিয়ে বেধড়ক মারপিট করে। এতে তারা ৩ সহোদর গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর জামিলকে মৃত ভেবে দূর্বৃত্তরা চলে যায়। এসময় তার মা ও বোনের আর্ত চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদেরকে উদ্বার করে সিলেট ওসমানী মেডিকেল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জামিল আহমদকে মৃত ঘোষনা করেন। অপর আহত ২ সহোদর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার পর থেকে এলাকায় চরম আতংক বিরাজ করছে। এ ঘটনায় নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার না করায় এলাকাবাসী ফুসে ওঠেছেন।
Related News
হবিগঞ্জে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে পণ্যের মোড়ক ব্যবহার না করা, মূল্য তালিকাRead More
হবিগঞ্জে একসঙ্গে চার শিশু নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলার থেকে একসঙ্গে চার শিশু নিখোঁজ হয়েRead More



Comments are Closed