ছাতকে ১০ টাকা কেজির চাল না পেয়ে বিক্ষোভ
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতকে সরকারের খাদ্য বান্ধব কর্মসুচির ১০টাকা কেজির চাল বিক্রিতে ব্যাপক অনিয়ম-দূর্নীতির অভিযোগ উঠেছে। ডিলাররা হতদরিদ্রদের চাল আত্মসাত করতে চালিয়ে যাচ্ছেন নানা ছল-ছাতুরী। অনেকে মাসের সব চাল বাজারে বিক্রি করে কার্ডধারীদের স্বাক্ষর রেখে চাল না দিয়েই খালি হাতে তাদের ফিরিয়ে দিচ্ছেন। এভাবে চলতি এপ্রিল মাসের চাল না পেয়ে শুক্রবার (২৮এপ্রিল) চরমহল্লাবাজারে বিক্ষোভ করেছেন হতদরিদ্ররা।
চরমহল্লা ইউপির ১, ২, ৩ ও ৪নং ওয়ার্ডের ডিলার জনৈক ফজলুল করিম ২০ এপ্রিল সরকারি গুদাম থেকে ৭ মেট্রিক টন চাল উত্তোলন করেন। কিন্তু এগুলো চরমহল্লাবাজারে বিতরনের কথা থাকলেও বিতরন না করায় তারা এ বিক্ষোভ কর্মসূটি পালন করেন।
জানা গেছে, কর্তৃপক্ষের সুষ্টু তদারকি না থাকায় ডিলাররা এক মাসের চাল নেয়ার সময় একই সাথে দুই মাসের টিপ সহি রেখে প্রতারনার মাধ্যমে গরিবের চাল আত্মসাত করছেন। গত ২০ এপ্রিল এসব ওয়ার্ডের ৭মেঃটন চাল সরকারি গুদাম থেকে উত্তোলন করা হয়।
এ ব্যাপারে ইউপি সদস্য আব্দুল মতিন ও গিয়াস উদ্দিনসহ অনেকে জানান, এপ্রিল মাসের চাল হতদরিদ্রদের মধ্যে এখনো বিতরণ করা হয়নি।
ইউপি চেয়ারম্যান মাষ্টার আবুল হাসনাত জানান, ১০ টাকা কেজির চাল ডিলাররা বিতরণ করে থাকেন। এগুলোর তদারকিও করেন সংশ্লিষ্টরা।
এ ব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাহাব উদ্দিন অভিযোগ পেলে জড়িত ডিলারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবেন বলে জানান।
Related News
সুনামগঞ্জ সীমান্তে বাংলাদেশি যুবক নিহত
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চারাগাঁও সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশRead More
ছাতকের ৩ যুবককে কাশ্মীরে নেওয়ার পর নিখোঁজ, মুক্তিপণ দাবির অভিযোগ
Manual4 Ad Code ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ভারতের কাশ্মীরে ভালো বেতনে কাজ দেওয়ার কথা বলে সুনামগঞ্জেরRead More



Comments are Closed