Main Menu

ঠাকুরগাঁওয়ে পাঁচ ব্যবসা প্রতিস্টানকে জরিমানা

Manual3 Ad Code

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলা প্রশাসনের উদ্দ্যোগে নিয়মিত ভ্রামমান আদালত পরিচালনার অংশ হিসেবে ২৮ এপ্রিল শুক্রবার ঠাকুরগাঁও সদর, ভেলাজান বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
অভিযানে ৫ ব্যক্তিকে ভোক্তা অধিকার আইনে ৬ হাজার ৮শ’ টাকা জরিমানাসহ মামলা দেয়া হয়। আদালত পরিচালনা কালে মেয়াদ উত্তীর্ণ ঔষধ, খাদ্য সামগ্রী, ও বিপুল পরিমান নিষিদ্ধ যৌন উত্তেজক কোমল পানীয় জব্দ করেন ভ্রাম্যমান আদালত। জব্দকৃত মালামল গুলো ঘটনা স্থলে ধংস করা হয়।
আদালতে উপস্থিত ছিলেন জেলা প্রসাশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা, স্যানিটারি ইন্সপেক্টর আক্তার ফারুক, পেশকার সাইফুল ইসলাম, সদর থানার অফিসার-সহ সঙ্গীয় র্ফোস।
আদালত সূত্র জানায়, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code