কোম্পানীগঞ্জে মটর সাইকেল দূর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কোম্পানীগঞ্জে মটর সাইকেল দূর্ঘটনায় আহত কলেজ ছাত্র মারা গেছে। শুক্রবার সকালে নগরীর ওয়েসিস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মো. আফছর মিয়া (২০) উপজেলার টুকেরগাঁও গ্রামের মো. আমিনের ছেলে।
সে গত শনিবার উপজেলার কাঠালবাড়ী এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত হয়। পরে গুরুতর অবস্থায় প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ওয়েসিসে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
এদিকে, শুক্রবার তার মরদেহ নিজ বাড়িতে পৌঁছালে সহপাঠীসহ এলাকার সর্বশ্রেণীর মানুষ ভীড় করেন। এসময় এলাকায় শোকের ছায়া নেমে আসে। বিকেলে টুকের বাজার উচ্চ বিদ্যালয় মাঠে জানাযার নামাজ শেষে গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়।
Related News
সিলেটে অস্ত্রের তথ্য দিলে পরিচয় গোপন রেখে পুরস্কার
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে হারানো সরকারি অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযানRead More
জাফলংয়ে ১০টি ড্রেজার ও ৬টি এক্সকেভেটরসহ বিপুল সরঞ্জাম ধ্বংস
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পরিবেশ সঙ্কটাপন্ন (ইসিএ)-এলাকায় অভিযান চালিয়েRead More



Comments are Closed