ঠাকুরগাঁওয়ে গলা কাটা শিশুর লাশ উদ্ধার, আটক ৮
আব্দুল আউয়াল, ঠাকরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় আব্দুল ফাফি তোশা (৩) নামে এক শিশুকে অপহরণের দুদিন পর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় জড়িত সন্দেহে আটজনকে আটক করা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার মুনিষগাঁওয়ের সিরাজ মাস্টারের বাড়ির খড়ের গাদায় শিশু তোশার লাশ পাওয়া যায়।
মুনিষগাঁও গ্রামের মো. মাসুদ রানার ছেলে আব্দুল ফাফি তোশা (৩)। গত ২৬ এপ্রিল সকালে শিশু তোশাকে অপহরণ করে। অপহরণের ৬ ঘণ্টা পর ৫ লাখ টাকা মুক্তিপন দাবি করে অপহরণকারীরা। তারপর আর কোনো ফোন করেনি তারা। আজ সকালে শিশু তোশার গলা কাটা অর্ধগলিত লাশ উদ্ধার করে রানীশংকৈল থানা পুলিশ।
এ বিষয়ে রানীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম জানান, দুদিন ধরে শিশুটি নিখোঁজ ছিল। অনেক চেষ্টা করেও শিশু তোশাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটজনকে আটক করেছি।
Related News
পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: অপেক্ষার প্রহর শেষে মেঘের আড়াল ভেদ করে উত্তরের আকাশেRead More
রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, তিনজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায়Read More



Comments are Closed