সিলেটে ৫০ হাজার পরিবার পাবে ৩০ কেজি করে চাল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ হাজার পরিবারকে মাসিক ৩০ কেজি করে চাল ও নগদ ৫শ’ টাকা করে প্রদান করা হবে। সিলেট জেলার ১৩টি উপজেলার ১০৫টি ইউনিয়নের বন্যার্ত কৃষক ও মৎস্যজীবী সম্প্রদায়ের লোক এ সহযোগিতা পাবে। পাশাপাশি ২ হাজার ৭৫০ মৎস্যজীবী পরিবারকেও এ সহায়তা দেয়া হবে। সিলেটের জেলা প্রশাসক মো: রাহাত আনোয়ার সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।
বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক আরো বলেন, গত ২৩ এপ্রিল থেকে ৯৮ দিন ব্যাপী এ ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। বর্তমানে সিলেটের দুস্থ পরিবারসমূহে ভিজিএফ কার্ড বিতরণের যাচাই বাছাইয়ের কার্যক্রম চলছে। ত্রাণ বিতরণ কার্যক্রম আরো সম্প্রসারণের জন্য মন্ত্রণালয় বরাবরে আবেদন জানানো হয়েছে। প্রথম ধাপে ক্ষতিগ্রস্ত কৃষক ও দুস্থ লোকদের জন্য জেলা ত্রাণ তহবিল থেকে ৩২০ মেট্টিক টন চাল ও ২০ লাখ ৮০ হাজার টাকা উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে অন্যান্যের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম চৌধুরীসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Related News
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More
বাসচাপায় মোটরাসাইকেল আরোহি এক বন্ধু নিহত, ২ জন হাসপাতালে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে বাসের ধাক্কায় শ্রাবণ সরকার (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।Read More



Comments are Closed