Main Menu

গোয়াইনঘাটে ৮ বছরে বন্যায় ক্ষয়ক্ষতি ১৭১ কোটি ৪৮ লাখ টাকা

গোয়াইনঘাট সংবাদদাতা: সিলেটের সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাটে বিগত আট বছরে পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যায় প্রায় ১শ’ ৭১ কোটি ৪৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। এরমধ্যে চলতি বছরেই ক্ষতির পরিমাণ প্রায় ৩৫ কোটি টাকা।
বুধবার দুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব তথ্য জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম। এসময় তিনি ২০০৮ সাল থেকে চলতি বছর পর্যন্ত আট বছরের ক্ষয়ক্ষতির সরকারি পরিসংখ্যানও তুলে ধরেন তাদের সামনে।
এতে দেখা গেছে, ২০০৮ সালে বন্যায় ১৮ কোটি টাকা, ২০১০ সালের প্রথম দফায় ২২ কোটি ৭৮ লক্ষ টাকা, ২য় দফায় ১ কোটি ৩৮ লক্ষ টাকা, ২০১১ সালে ৯৫ লক্ষ টাকা, ২০১২ সালে প্রথম দফায় ৭৫ লক্ষ টাকা, ২য় দফায় ৮ কোটি টাকা, ২০১৪ সালে প্রথম দফায় ৩৩ কোটি টাকা, ২য় দফায় ১০ কোটি টাকা, ২০১৫ সালে ২ কোটি ১৫ লক্ষ টাকা, ২০১৬ সালে প্রথম দফায় ৩৫ কোটি ৭৬লক্ষ টাকা, ২য় দফায় ক্ষতির পরিমান ৩ কোটি ৭১ লক্ষ টাকা, সর্বশেষ ২০১৭ সালের চলতি মৌসুমে পাহাড়ীঢল ও শিলা বৃষ্টিতে ক্ষয়ক্ষতির পরিমান ৩৫ কোটি টাকা । এছাড়া প্রবল ঝড় ও ভারী বর্ষণে ৩শ’ ১৪টি বসতঘর সম্পুর্ন বিধস্থ হয়েছে এবং আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে ১১ হাজা ৪শ’ ৯০টি বসতঘর।
মতবিনিময়কালে উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী আরো জানান, গোয়াইনঘাট উপজেলা ভারতের মেঘালয়ের পাদদেশে অবস্থিত হওয়ায় পাহাড়ী ঢলে তাৎক্ষণিক তলিয়ে যায়। প্রবাহমান নদীগুলো খনন না করা ও হাওর রক্ষা বাঁধ না থাকায় এমন পরিস্থিতি ঘটছে বলেও জানান তিনি। এজন্য তিনি সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন। এছাড়া পর্যাপ্ত পরিমাণ সরকারি বরাদ্ধ দেয়ারও আহ্বান জানান তিনি।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি এম এ মতিন, সাবেক সভাপতি মন্জুর আহমদ, সহ-সভাপতি মিনহাজ উদ্দিন, যুগ্ম সম্পাদক মো.আলী হোসেন, ইউপি চেয়ারম্যান গোলাম কিরিয়া হেলাল, আরিফ ইকবাল নেহাল, মাহবুব আহমদ প্রমুখ।

Share





Related News

Comments are Closed