Main Menu

বিশ্বনাথে দৌলতপুর ইউপি’র বাজেট ঘোষণা

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের ২০১৭-১৮ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
প্রস্তাবিত এই বাজেটে ৯৭ লক্ষ ১০ হাজার ৩৮৯ টাকা আয় এবং ৯৬ লক্ষ ৬৮ হাজার ৭৯১টাকা ব্যয় দেখানো হয়েছে। সমাপনী স্থিতি (উদ্ধৃত) ধরা হয়েছে ৪১ হাজার টাকা রাখা হয়েছে।
মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বাজেট পেশ করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী।
ইউনিয়ন পরিষদের সচিব নারায়ন দেবনাথ’র পরিচালনায় বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আরিফ উল্লা সিতাব, ইউপির প্যানেল চেয়ারম্যান-১ ছোরাব আলী মেম্বার, প্যানেল চেয়ারম্যান-২ নূর উদ্দিন মেম্বার, প্যানেল চেয়ারম্যান-৩ শাহানারা বেগম, ইউপি মেম্বার ইরন মিয়া, গোলাম হোসেন, আবদুল মজিদ, ওয়াহাব আলী, আনোয়ার হোসেন, শাহিন আহমদ তালুকদার, আমির আলী, ইউপি মহিলা সদস্য সমতা বেগম, রাসনা বেগমসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

Share





Related News

Comments are Closed