Main Menu

বিয়ানীবাজার পৌরসভার ৩নং ওয়ার্ডে ভোটগ্রহণ স্থগিত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনের ৩নং ওয়ার্ডের কসবা আদর্শ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকদের ব্যালট ছিনতাই ও হামলার পর বিকেলে ভোটগ্রহণ স্থগিত করা হয় বলে জানান ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মাসুম মিয়া।
বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার মনির হোসাইন কসবা কেন্দ্রে নির্বাচন স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগের সমর্থকদের জাল ভোটে বাধা দেওয়ায় তারা ব্যালট বাক্স ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। এসময় কেন্দ্র লক্ষ করে ইটপাটকেলও নিক্ষেপ করে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর অনুসারীরা। এসময় চ্যানেল টোয়েন্টিফোরের ক্যামেরাপার্সন শফি আহমদকেও মারধর করে তারা।
পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনলেও ভোটগ্রহন স্থগিত করা হয়।
প্রসঙ্গত, বিয়ানীবাজার পৌরসভা ঘোষণা হওয়ার দীর্ঘ ১৬ বছর পর প্রথমবারের মত মঙ্গল নির্বাচন অনুস্টিত হয়। এ নির্বাচনে ৮ জন মেয়র, ৬৫ জন কাউন্সিলর ও ৭জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী অংশগ্রহণ করেন। বিয়ানীবাজার পৌরসভার ভোটার সংখ্যা ২৫ হাজার ২৪ জন।

Share





Related News

Comments are Closed