কমলগঞ্জে বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ব্র্যাক ম্যালেরিয়া নিয়ন্ত্রন কর্মসূচীর আয়োজনে মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গন থেকে এক র্যালি বের হয়। র্যালি শেষে স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইয়াহহিয়া এর সভাপতিত্বে ও ব্র্যাক কমলগঞ্জ উপজেলা ম্যালেরিয়া নিয়ন্ত্রন কর্মসূচী ব্যবস্থাপক শাহানা আক্তার এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্র্যাক ম্যালেরিয়া নিয়ন্ত্রন কর্মসূচীর সিনিয়র অফিসার বদরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন ডা. হাসান আহমেদ, কমলগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক শাহীন আহমেদ প্রমুখ।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed