ধর্মপাশায় কৃষি মৎস্য প্রাণিসম্পদের ক্ষতি ৩৬৪ কোটি টাকা
ধর্মপাশা প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় হাওরের বোরো ফসলডুবির ঘটনায় ক্ষয়ক্ষতি নিরুপন করা হয়েছে ৩৬৪ কোটি টাকা ৪০ লাখ টাকা।
সোমবার (২৪ এপ্রিল) বিকেল পাঁচটার দিকে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত দুর্যোগ মোকাবেলা সংক্রান্ত মতবিনিময় সভায় উপজেলা কৃষি কর্মকর্তা শোয়েব আহমেদ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা.আব্দুর রহিম মিয়া ও সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা মো.আশরাফুল ইসলাম নিজ নিজ দপ্তরের ক্ষতির পরিমাণ উপস্থাপন করেন ।
এতে হাওরের ফসল ডুবিতে ক্ষতির পরিমান নির্ধারণ করা হয়েছে ৩৫১ কোটি টাকা, গোখাদ্য, হাঁসের ডিম উৎপাদন বাবদ হাঁসের খামারীদের ক্ষতি, হাঁস ও গবাদি প্রাণির মৃত্যুসহ ক্ষতির পরিমান নির্ধারণ করা হয়েছে ১৩ কোটি টাকা, ধান গাছ পঁচে হাওরের পানি দূষিত হওয়ায় ১০ মেট্রিক টন মাছ ও রেনু পোনা বিনষ্ট হওয়ায় ক্ষতির পরিমান নির্ধারণ করা হয়েছে ৪০ লাখ টাকা।
মতবিনিময় সভায় বক্তারা এই উপজেলায় ক্ষতিগ্রস্ত মানুষ, প্রাণি সম্পদ ও মৎস্য সম্পদ রক্ষার জন্য কী কী করনীয় তা তুলে ধরেন। পাশাপাশি সরকারের পক্ষ থেকে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা তুলে ধরেন উপজেরা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.মামুন খন্দকার।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোতালিব খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসাহিদ তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনীন্দ্র চন্দ্র তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, সেলবরষ ইউপি চেযারম্যান মো.নূর হোসেন, পাইকুরাটি ইউপি চেয়ারম্যান মো.ফেরদ্যৌসুর রহমান, চামরদানী ইউপি চেয়ারম্যান জাকিরুল আজাদ মান্না, শিশু কিশোর সংগঠক ও সাংবাদিক সালেহ আহমদ, ধর্মপাশা প্রেস ক্লাবের সভাপতি এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক সাজিদুল হক সাজু, উ;দীচ’ী শিল্পী গোষ্ঠী ধর্মপাশা উপজেলা শাখা সংসদের সভাপতি চয়ন কান্তি দাস, সাধারণ সম্পাদক এনামুল হক এনি, সাংবাদিক জুবায়ের পাশা হিমু, সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝিনুক শঙ্ক দীপু, ১নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান কবীর প্রমুখ।
Related News
সুনামগঞ্জে বৃদ্ধা ও যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ সদর উপজেলায় ডোবা থেকে এক বৃদ্ধা এবং শান্তিগঞ্জ উপজেলা থেকে একRead More
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পর্যটকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে ট্যাকেরঘাট এলাকায় হার্ট অ্যাটাক করে আশিষRead More



Comments are Closed