Main Menu

সাতক্ষীরায় বাসের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধ নিহত

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় বাসের চাকায় পিষ্ট হয়ে শওকাত হোসেন (৬২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে কলারোয়া উপজেলার ব্রজাবক্স নামকস্থানে এ ঘটনাটি ঘটে।
নিহত শওকাত হোসেন কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের দক্ষিন দিগং গ্রামের মৃত করিম হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, সাতক্ষীরা থেকে ছেড়ে যাওয়া উত্তরবঙ্গ গামী দৃষ্টি পরিবহনের একটি বাস কলারোয়া উপজেলার ব্রজাবক্স নামকস্থানে পৌছালে শওকাত হোসেনকে পিছন দিক থেকে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed