স্কলার্সহোম স্কুলে বোমাসদৃশ বস্তু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর শাহী ঈদগাহস্থ স্কলার্সহোম স্কুলে বোমাসদৃশ বস্তু পাওয়া গেছে। এটি বোমা নাকি অন্য কিছু, তা এখনও নিশ্চিত হতে পারেননি সংশ্লিষ্টরা। বোমাসদৃশ বস্তুটি ঘিরে স্কলার্সহোম স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলে পুলিশ ও র্যাবের টিম উপস্থিত রয়েছে। প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থীদের ছুটি ঘোষণা করা হয়েছে।
সোমবার সকাল ১১টার দিকে প্রতিষ্ঠানটির মিলনায়তনে শিক্ষার্থীরা প্রবেশ করলে বোমা সদৃশ্য বস্তুটি দেখতে পান।
কলেজ সূত্র জানায়, প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ প্রথম সাময়িক পরীক্ষার ফল ঘোষণা উপলক্ষে মিলনায়তনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বোমা সদৃশ বস্তুটি শিক্ষার্থীরা দেখতে পেয়ে কলেজ কর্তৃপক্ষকে জানায়। পরে বিষয়টি পুলিশকে জানালে তারা ঘটনাস্থল পরিদর্শন করে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার(মিডিয়া) জেদান আল মুসা বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রতিষ্ঠানটির মিলনায়তনে স্কচটেপে মোড়ানো বোমা সদৃশ ওই বস্তুটি পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। পুলিশ মিলনায়তনটি কর্ডন করে রেখেছে। র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসে এটি নিষ্ক্রিয় করবে বলে জানান তিনি।
খবর পেয়ে র্যাবের একটি টিম ঘটনাস্থল ঘুরে গেছে। আরেকটি টিম আসবে। জেদান আল মুসা বলেন, বস্তুটি বোমা নাকি অন্য কিছু, তা আমরা এখনও নিশ্চিত হতে পারিনি।
অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জুবায়ের সিদ্দিকী বলেন, আগেই গেইট বন্ধ করে দেওয়া হয়েছিল। অভিভাবকরা এসে ভিক্ষোভ করে শিক্ষার্থীদের আগে বের করে দেওয়ার দাবি জানান। “পরে ১২টা ৪০ মিনিটে কলেজ ছুটি ঘোষণা করা হয়। শিক্ষার্থীদের নিরাপদে বের করে আনা হয়।”
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed