Main Menu

সিলেট কারাগারে কয়েদির পায়ুপথ থেকে ইয়াবা উদ্ধার

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট কেন্দ্রীয় কারাগারে এক কয়েদির পায়ুপথ থেকে ১৫০ পিছ ইয়াবা ট্যাবলেট বের করা হয়েছে। রুবেল নামের ওই কয়েদি (নং ৭১২৯/১৬) সোমবার আদালতে হাজিরা শেষে ফেরার সময় বিশেষ উপায়ে পায়ুপথে করে কারাভ্যন্তরে ইয়াবা নিয়ে যাচ্ছিল।
কারাফটকে চেকিংয়ের সময় তার আচরণে কারারক্ষীদের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুসারে টয়লেটে নিয়ে গেলে মলদ্বারে লুকিয়ে রাখা ইয়াবার পুটলা বের হয়ে আসে।
সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ছগির মিয়া জানান, ‘বিষয়টি কোতোয়ালী থানায় জানানো হয়েছে। এ ব্যাপারে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’
সিলেটের বিশ্বনাথ উপজেলার কারিকুনা গ্রামের নুরুদ্দিনের ছেলে রুবেল স¤প্রতি ৫৪ ধারায় গ্রেফতার হয়ে কারাগারে আসে। পরবর্তীতে একটি ডাকাতি মামলায় গ্রেফতার দেখানো হয় বলে কারাসূত্র জানিয়েছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code