মহাকাশ গবেষণা কেন্দ্রে ভিড়েছে চীনের প্রথম কার্গো যান
বৈশাখী নিউজ ডেস্ক: শনিবার চীনের পাঠানো প্রথম কার্গো মহাকাশযান তিয়ানঝু-১ কক্ষপথের একটি গবেষণা কেন্দ্রে সফলভাবে ভিড়েছে। বেইজিং মহাকাশ নিয়ন্ত্রণ কেন্দ্র একথা জানায়।
তিয়ানঝু-১ বৃহস্পতিবার সন্ধ্যায় হাইনান প্রদেশের ওয়েনচেং মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয় এবং এটি মহাকাশ গবেষণা কেন্দ্র তিয়ানগং-২’র দিকে এগিয়ে যেতে থাকে।
শনিবার দুপুর ১২টা ১৬মিনিটে এটি প্রথম ওই মহাকাশ গবেষণা কেন্দ্রের সাথে সংযোগ স্থাপন করতে সক্ষম হয় এবং ১২টা ২৩মিনিটে এটি সম্পূর্ণভাবে গবেষণা কেন্দ্রে ভিড়ে যায়।
চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানায়, এ কার্গো যানের সাহায্যে কক্ষপথে বিভিন্ন উপকরণ ও জ্বালানি বহন করা হচ্ছে।
সিনহুয়ার খবরে আরো বলা হয়, ১০.৬ মিটার দীর্ঘ এ যান স্যাটেলাইটের পাশাপাশি ছয় মেট্রিক টনের বেশী মালামাল বহনে সক্ষম।
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More



Comments are Closed