চুয়াডাঙ্গায় বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নে প্রকাশ্যে বিএনপি নেতা শওকত ফারাজীকে (৬৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার বেলা ১১টার দিকে জমি নিয়ে বিরোধের জেরে এ খুনের ঘটনা ঘটে।
নিহত শওকত ফারাজী আলমডাঙ্গা উপজেলার রেল জগন্নাথপুর গ্রামের মৃত নওয়াজ ফারাজীর ছেলে এবং কালিদাসপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার সকালে শওকত ফারাজী বাড়ির পাশের ভুট্টাক্ষেতে কাজ করছিলেন। তখন দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এসময় আশেপাশের কৃষকরা আলমডাঙ্গা থানা পুলিশে খবর দেয়।
পরে বিকাল ৩টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়। বিকালে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন ও আলমডাঙ্গা থানার ওসি আকরাম হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
নিহতের ছোট ভাই কেরামত ফারাজী অভিযোগ করে বলেন, ‘জমি নিয়ে বিরোধের জের ধরেই প্রতিবেশীরা এ খুনের ঘটনা ঘটিয়েছে।’
আলমডাঙ্গা থানার ওসি আকরাম হোসেন সত্যতা নিশ্চিত করে জানান, ‘জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। তিনি বলেন আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed