গোলাপগঞ্জে গৃহবধুর রহস্যজনক মৃত্যু
গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত গৃহবধুর নাম পারভীন বেগম (৩৫)। তিনি বুধবারীবাজারের বনগ্রাম গ্রামের সফিক উদ্দিনের স্ত্রী। শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। এটি হত্যা না আতœহত্যা এ নিয়ে এলাকায় দেখা দিয়েছে নানা গুঞ্জন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ঐ এলাকার সফিক উদ্দিন তার স্ত্রীর আপন ভাই ইরাজ উদ্দিনের কাছে কিছু টাকা পাওনা ছিল। এ টাকা এনে দিতে স্ত্রী পারভিন কে প্রায়ই চাপ দিতেন সফিক উদ্দিন। এ নিয়ে বৃহস্পতিবার রাতেও তিনি তার স্ত্রীকে চাপ দেন। শুক্রবার সকালে পারভিন বেগম তার ভাই ইরাজ উদ্দিনের সাথে পাওনা টাকা দেওয়ার বিষয়ে কথা বলেন। এর কিছুক্ষণ পর পরিবারের লোকজন দেখতে পান পারভিন অজ্ঞান হয়ে পড়ে রয়েছেন। এরপর ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনাটি এলাকায় জানাজানি হলে শুরু হয় তোলপাড়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। ঘটনার পর নিহত পারভিন বেগমের স্বামী সফিক উদ্দিন বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় একটি অপমৃতু মামলা নং (৪)/১৭ দায়ের করেন।
গোলাপগঞ্জ মডেল থানার ওসি একেএম ফজলুল হক শিবলি এ ঘটনার সততা নিশ্চিত করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মৃদুল কুমার ভৌমিক জানান, লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্তের রিপোর্ট আসলে জানা যাবে মৃত্যুর আসল কারণ।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed