কমলগঞ্জে এক রাতে ৫টি বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরি
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের মাধবপুর ইউনিয়নের দুটি গ্রাম থেকে বৃহস্পতিবার (২০ এপ্রিল) দিবাগত রাতে ৫টি বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরি হয়েছে। ট্রান্সফর্মার চুরির ফলে দুটি গ্রামের বিদ্যুৎ গ্রাহকদের দুর্ভোগ।
মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি কমলগঞ্জ জোনাল কার্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১০টার পর থেকে শুরু হয় ঝড় আর বৃষ্টি। ঝড় বৃষ্টি শুরু হলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এ সুযোগে চোর চক্র মাধবপুর ইউনিয়নের জপলার পার গ্রাম থেকে ১০ কেভি ক্ষমতা সম্পন্ন দুটি ও মাধবপুর মাঝের গাঁও গ্রাম থেকে ১৫ কেভি ক্ষমতা সম্পন্ন একটি ও ৫ কেভি ক্ষমতা সম্পন্ন দুটি ট্রান্সফর্মার চুরি হয়েছে। এক রাতে এক সাথে দুটি গ্রামে ৫টি বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরির ফলে বৃহস্পতিবার রাত থেকে এই দুটি গ্রামের বিদ্যুৎ গ্রাহকরা দুর্ভোগের মাঝে পড়েন। মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুষ্প কুমার কানু বলেন, এখন গ্রাহকরাই আবার নিজের টাকা দিয়ে ট্রান্সফর্মার কিনে নিতে হবে।
মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি কমলগঞ্জ জোনালের এজি এম (কম) গোলাম ফারুক এক রাতে দুটি গ্রাম থেকে ৫টি ট্রান্সফর্মার চুরির সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কমলগঞ্জ থানায় সাধারন ডাযেরী করা হবে।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed