স্ত্রীর মামলায় বরখাস্ত সিলেটের সাবেক এসপি সাখাওয়াত
বৈশাখী নিউজ ডেস্ক: স্ত্রীর দায়ের করা মামলায় চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ও সিলেটের সাবেক পু্লিশ সুপার মো. সাখাওয়াত হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
নির্যাতন ও যৌতুকসহ বিভিন্ন অভিযোগে ফারজানা শারমিন তার স্বামী অতিরিক্ত ডিআইজি সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে চারটি মামলা করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১ (গ) ধারায় ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি পিটিশন মামলা করেন। যৌতুক নিরোধ আইনের ৪ ধারায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে করেন সিআর মামলা। মুখ্য মহানগর হাকিম আদালতে ৪৯৪ ও ৫০৬ দণ্ডবিধিতে আরেকটি সিআর মামলা করেন। জেলা ও দায়রা জজ আদালতেও একটি মামলা করেন সাখাওয়াত হোসেনের স্ত্রী।
প্রজ্ঞাপনে বলা হয়, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১(গ) ধারা অনুযায়ী দায়ের করা পিটিশন মামলায় সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু হওয়ার পর গত ১৩ ফেব্রুয়ারি আদালতে হাজির হয়ে তিনি জামিন লাভ করেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী জামিনপ্রাপ্ত কর্মকর্তা কারাগারে আটক মর্মে গণ্য হবেন বিধায় তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। বরখাস্তকালীন তিনি পুলিশ অধিদফতরে সংযুক্ত থাকবেন।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed