Main Menu

কন্ঠশিল্পী লাকী আখান্দ আর নেই

বৈশাখী নিউজ ডেস্ক : আশির দশকের তুমুল জনপ্রিয় কণ্ঠশিল্পী, সুরকার ও গীতিকার লাকী আখান্দ আর নেই। (ইন্না……রাজিউন)। শুক্রবার সন্ধ্যায় তিনি নিজ বাসায় মারা যান বলে নিশ্চিত করেছেন তার মেয়ে মাম্মিন্তি।

টানা আড়াই মাস হাসপাতাল জীবন শেষে গত সপ্তাহে নিজ বাসায় ফিরেছিলেন এই শিল্পী। গত কিছুদিন ভালোই ছিলেন।

তবে আজ শুক্রবার দুপুর নাগান তার শরীরের অবনতি ঘটে। দ্রুত নিয়ে যাওয়া হয় মিটফোর্ড হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সন্ধ্যা সাড়ে ছটার দিকে তিনি না ফেরার দেশে চলে যান বলে জানা গেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর।

‘এই নীল মণিহার’, ‘আমায় ডেকো না’, ‘আগে যদি জানতাম’- এর মত গানগুলোর জন্য বাংলাদেশের গানের শ্রোতারা তাকে মনে রাখবে বহুদিন।

Share





Related News

Comments are Closed