সিলেটে ১দিন বয়সী মুরগীর বাচ্চা ক্রয় করছেনা খামারীরা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: একদিন বয়সী মুরগীর বাচ্চা ও খাদ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিলেট বিভাগের পোল্ট্রি খামারীরা খামারে মুরগীর বাচ্চা উঠাচ্ছেন না।
জানা যায়, বর্তমানে প্রান্তিক খামারীদের অবস্থা ভাল নেই। দীর্ঘদিন যাবৎ ক্যামিকেল যুক্ত ডিম ও মাংসের গুজবে ডিম ও ব্রয়লার মাংসের ভুক্তা কমে যাওয়ায় প্রান্তিক খামারীরা তাদের উৎপাদিত ডিম ও মাংসের ন্যায্য মূল্য পাচ্ছেন না। বর্তমানে একদিন বয়সী ১টি লেয়ার মুরগীর বাচ্চার মূল্য ১১০ টাকা এবং ব্রয়লার বাচ্চার মূল্য ৭২ টাকা। যা আগে ছিল ৩২ ও ৩০ টাকা। গত ২ বছর অর্থাৎ ৭৩০ দিনে লেযার বাচ্চা বিক্রি হয়েছে ৮ কোটি পিচ এবং ব্রয়লার বাচ্চা বিক্রি হয়েছে ১২৪ কোটি ১৩ লক্ষ পিচ। ১দিন বয়সী মুরগীর বাচ্চার মূল্য বাড়িয়ে বাচ্চা উৎপাদনকারী দেশী/ বিদেশী কোম্পানী অতিরিক্ত ১১ হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে। বাচ্চার মূল্য কমিয়ে আনার নামে বছর ব্যাপী মিটিং এর নামে খামারীদের সাথে তামাশা করা হয়েছে। সরকারী কিছু অসাধু কর্মকর্তাদের যোগসাজশে গত ২৪ মাসে বাচ্চা উৎপাদনকারী দেশী/ বিদেশী কোম্পানী প্রান্তিক পোল্ট্রি খামারীদের জিম্মি করে দিন দিন মূল্য বৃদ্ধি অব্যাহত রেখেছে। এর ফলে বাচ্চা উৎপাদনকারী কোম্পানী লাভবান হলেও প্রান্তিক খামারীরা লাভবান হতে পারছে না। তাই একদিন বয়সী মুরগীর বাচ্চার মূল্য কমানোর দাবীতে সিলেট বিভাগের খামারীরা খামারে মুরগীর বাচ্চা উঠাচ্ছেন না।
একদিন বয়সী মুরগীর বাচ্চা ও খাদ্যের অস্বাভাবিক মূল্য কমানোর দাবীতে আগামী ২৩ এপ্রিল সিলেট বিভাগের সকল উপজেলায় বিক্ষোভ প্রদর্শন শেষে স্মারকলিপি প্রদানের ঘোষণা দিয়েছে বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ। উক্ত কর্মসূচী সফল করার আহবান জানিয়েছেন বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদের সভাপতি ফয়েজ রাজা চৌধুরী ও সাধারণ সম্পাদক খন্দকার মহসিন। বিজ্ঞপ্তি
Related News
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More



Comments are Closed