বিশ্বনাথে ওয়াজ ও ষাড়ের লড়াই নিয়ে উত্তেজনা
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে সিলেটের বিশ্বনাথে আবারও ষাড়ের লড়াইয়ের আয়োজন করা হয়েছে। একই স্থানে ওয়াজ মাহফিল ও ষাড়ের লড়াইয়ের ডাক দেয়ায় এলাকার সাধারণ ধর্মপ্রাণ মুসল্লীদের মধ্যে এ উত্তেজনা দেখা দেয়। বৃহস্পতিবার দুপুরে ষাড়ের লড়াই বন্ধের দাবীতে এলাকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। স্থানীয় নকিখালী বাজারে হাফিজ আরব খানের সভাপতিত্বে ও বদরুল আলমের পরিচালনায় বক্তব্য দেন- তালুকদার মোঃ ফয়জুল ইসলাম, চৌধুরী আলী আনহার শাহান, হাফিজ আনোয়ার হোসেন, আবুল কাসেম, হেলাল আহমদ সেবুল, হাফিজ আনহার আলী, সাদিকুর রহমান, আব্দুল মুক্তাদির ফয়সল ও হাফিজ তোফায়েল আহমদ।
কর্মসূচীতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও এলাকার সাধারণ মানুষসহ বিপুল সংখ্যক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
জানা গেছে, বিগত কয়েক বছর হাইকোর্টে নিষেধাজ্ঞা থাকার কারণে ষাড়ের লড়াই বন্ধ ছিল। অভিযোগ উঠেছে, গত ১৮এপ্রিল মঙ্গলবার হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে হরিকলস-সেনারগাঁও মাঠে ষাড়ের লড়াই আয়োজন করেন স্থানীয় হরিকলস গ্রামের মশাহিদ আলীসহ অন্যান্যরা। তবে মশাহিদ আলী দাবী করেন- আপোষের মাধ্যমে হাইকোর্টে থাকা মামলা নিষ্পত্তি করে স্থানীয় পুলিশ প্রশাসনের সহযোগীতা নিয়ে শান্তিপূর্ণভাবে ষাড়ের লড়াই আয়োজন সম্পন্ন করেন।
একইভাবে আগামী ২২ এপ্রিল শনিবার রামপাশা ইউনিয়নের পুরানগাঁও গাছতলা সংলগ্ন মাঠে ষাড়ের লড়াইয়ের ডাক দেন স্থানীয় ফয়জুর রহমানসহ অন্যান্যরা। একই স্থানে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লীদের ডাকা ওয়াজ মাহফিল ও ষাড়ের লড়াইয়ের ডাক দেয়ায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা সংঘাত এড়াতে ইসলাম ও মানবতা বিবর্জিত ষাড়ের লড়াই বন্ধ করে এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষা করতে প্রশাসনের প্রতি জোর দাবী জানান।
পূর্ব অনুমতি ছাড়া সেনারগাঁও মাঠে ষাড়ের লড়াইয়ের আয়োজন করা হয়েছে দাবী করে অফিসার ইন-চার্জ (ওসি) মনিরুল ইসলাম পিপিএম বলেন- খবর পেয়ে জনসাধারণের নিরাপত্তা রক্ষায় পুলিশ মোতায়েন করা হয়।
ষাড়ের লড়াই বন্ধে হাইকোর্টের দেয়া স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছি কি না জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিতাভ পরাগ তালুকদার সাংবাদিকদের বলেন- আদালত থেকে এ সংক্রান্ত কোন চিঠি এখনও পাইনি এবং ষাড়ের লড়াই আয়োজনে অনুমতিও দেয়া হয়নি। তিনি বলেন- পুরানগাঁও এলাকায় ষাড়ের লড়াই বন্ধের দাবীতে এলাকাবাসীর পক্ষ থেকে স্মারকলিপি দেয়া হয়। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed