কুমিল্লায় আ.লীগের দু’গ্রুপে সংঘর্ষ, নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লায় আধিপত্য বিস্তার ও পূর্ব শক্রতার জের ধরে আওয়ামীলীগের দু’গ্রুপের সংঘর্ষে ধারালো দেশীয় অস্ত্রের কোপে ফারুক (২৮) এবং সাইদুর রহমান (২৬) নামের দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে জেলার মুরাদনগর উপজেলার রহিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় সংঘর্ষে একজন ইউপি সদস্যসহ আহত হয়েছে আরো অন্তত ১৫ জন।
ঘটনাস্থল থেকে মুরাদনগর থানার ওসি এসএম বদিউজ্জামান জানান, ‘এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জের ধরে রাতে স্থানীয় ইউপি সদস্য আলী আশ্রাফ ও আলাউদ্দিন আনিস গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে ফারুক ও সাঈদুর মারাত্মক আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’
এদিকে সংঘর্ষে উভয় গ্রুপের আরো অন্তত ১৫ জন আহত হয়েছে। এ সময় কয়েকটি বাড়িতে ভাঙচুরের ঘটনাও ঘটেছে। এদিকে ২ জনের মৃত্যুর পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed