Main Menu

শ্রীমঙ্গলে ট্রেনে কাটা পড়া যুবকের লাশ উদ্ধার

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের পার্শ্ববর্তী হোম সিগনালের ভিতর এলাকা থেকে ট্রেনে কাটা এক অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীীমঙ্গল রেলওয়ে স্টেশনের পার্শ্ববর্তী হোম সিগনালের ভিতর এলাকা থেকে রেল লাইনের ওপর অজ্ঞাত যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন রেলওয়ে পুলিশকে খবর দেন। পরে রেলওয়ে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করেন ।
স্থানীয়রা জানান, নিহত যুবক ট্রেনের যাাত্রী হতে পারে। চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে সে ট্রেনের নীচে পড়ে কাটা পড়তে পারে।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, ঢাকা গামী জয়ন্তিকা ট্রেনের নিচে পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে । তার পরিচয় জানা যায়নি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed