Main Menu

অবৈধ বাঁশকল উচ্ছেদ না হলে কঠোর কর্মসূচি

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্র-২১৫৯ এর জরুরী সভা সোমবার বিকেল ৩টায় দক্ষিণ সুরমাস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কার্যকরী সভাপতি মোঃ আব্দুল সালাম মিয়ার সভাপতিত্বে ও সহ-সভাপতি মোঃ হাসমত আলী হাসুর পরিচালনায়, সভায় বক্তব্য রাখেন সাধারন সম্পাদক মোঃ আব্দুল গফুর, যুগ্ম সম্পাদক আরিফ হোসেন হিরা। সাংগঠনিক সম্পাদক নিখিল চন্দ্র দাস, প্রচার সম্পাদক মানিক মিয়া, দপ্তর সম্পাদক বাবুল হোসেন, কোষাধক্ষ্য রাজু আহমদ তুরু, সদস্য কানু মিয়া, লায়েছ মিয়া, আব্দুল জলিল,আলী আহমদ, শফিক আহমদ প্রমুখ।
সভাপতির বক্তব্যে আব্দুস সালাম বলেন জাফলং সারিঘাট বালু মহালে অবৈধ বাঁশকল বসিয়ে চলন্ত ট্রাক থামিয়ে প্রতিনিয়তই সাধারন শ্রমিকদের কাছ থেকে বেআইনি ভাবে চাঁদা উত্তোলন করে যাচ্ছে একটি মহল তার পরিপ্রেক্ষিতে ১১ এপ্রিল সিলেট জেলা প্রশাসকের বরাবর স্মারক লিপি প্রদান করা হয়। উল্লেখ্য, স্মারক লিপিতে ১৬ এপ্রিল রোজ রবিবার ভোর ৬টা থেকে সিলেট তামাবিল সড়কে অনির্দিষ্ট কালের সকল প্রকার পরিবহন ধর্মঘটের হুশিয়ারীও দেওয়া হয়। তারই পাশাপাশি ১৬ এপ্রিল পুলিশ সুপারের কার্যালয়ে স্মারক লিপি প্রদান করা হয়। গত এক সপ্তাহ যাবত জাফলং শারিঘাট অবৈধভাবে বাঁশকল বসিয়ে বালুমহালের ইজারাদারগন ট্রাক গাড়ি হতে চাঁদা আদায় করে যাচ্ছেন। সরকারের নীতিমালা অনুযায়ী ইজারাদারদের লিজ শেষ হওয়ার পরও জোরপূর্বক ভাবে চাঁদা আদায় করে যাচ্ছে। মহাসড়কে কোন প্রকার বাঁশকল বসানোর আইন না থাকা সত্বেও কিসের বলে আমাদের সাধারন ট্রাক শ্রমিকদের কষ্টের উপার্জন করা টাকা চাঁদাবাজদের পকেটে চলে যায়। অতিবিলম্বে চাঁদাবাজদেরকে আইনের আওতায় এনে বিচারের জোর দাবী জানান। খেটে খাওয়া শ্রমিকদেরকে নিয়ে কোন প্রকার ষড়যন্ত্রকারীদেরকে ছেড়ে দেওয়া যাবে না। সকল শ্রমিক ঐক্যবদ্ধ আছে, প্রয়োজনে তাদেরকে নিয়ে কঠোর কর্মসূচি দেওয়া হবে। উল্লেখ্য, জেলা প্রশাসন ১৪২৩ বাংলার চৈত্র মাস পর্যন্ত সাড়িঘাটের বালুমহাল ইজারা দেন। কিন্তু নিধারিত সময় অতিবাহিত হয়ে গেলেও অবাধে চলছে বালু উত্তোলন ও বাঁশকল বসিয়ে পরিবহন শ্রমিকদের কাছ থেকে চাঁদা উত্তোলন।

Share





Related News

Comments are Closed