Main Menu

সাতক্ষীরায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার মাহমুদপুর এলাকা থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূর নাম সবিতা রানী মন্ডল (৫০)। তিনি সদর উপজেলার মাহমুদপুর গ্রামের মৃত কালিপদ মন্ডলের স্ত্রী। সোমবার ভোরে এ ঘটনাটি ঘটে।

সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক রইস উদ্দিন জানান, স্থানীয়দের দেয়া সংবাদের ভিত্তিতে মাহমুদপুর গ্রামের গৃহবধূ সবিতা রানীর বাড়ির পাশের একটি গাছ থেকে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। তবে লাশের গায়ে কোন আঘাতের চিহৃ পাওয়া যায়নি। প্রথমিকভাবে তিনি ধারনা করছেন আর্থিক অস্বচ্ছলতার কারনে গলায় দড়ি দিয়ে গৃহবধূ সবিতা রানী আত্নহত্যা করেছেন। তিনি আরো জানান, লাশের ময়না তদন্ত শেষে তার মৃত্যুর আসল রহস্য জানা যাবে।

Share





Related News

Comments are Closed