মামলা প্রত্যাহারের দাবীতে সিলেটে ব্যবসায়ীদের মিছিল সমাবেশ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর টুকেরবাজার মৎস্য বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিনের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে টুকেরবাজার মৎস্য বাজার ব্যবসায়ী সমিতি ও তেমুখী এলাকার ব্যবসায়ীরা।
রোববার বেলা ২টায় সিলেট-সুনামগঞ্জ রোডের টুকের বাজার তেমুখী পয়েন্টে এ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা কর্মসূচী ঘোষনা করে বলেন, মঙ্গলবার এসএমপি পুলিশ কমিশনার বরাবরে ও বুধবার সিলেট জেলা প্রশাসক বরাবরে ব্যসায়ী হেলাল উদ্দিনের ওপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে স্মারকলিপি প্রদান করা হবে।
প্রতিবাদ সমাবেশে মুরুব্বী হাজী মো. সুন্দর আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গণদাবী পরিষদের সেক্রেটারী অধ্যাপক শফিকুর রহমান। তেমুখী ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুমন আহমদ ও আড়ৎদার শামীম আহমদের যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বৃহত্তর টুকের বাজার মৎস আড়ৎদার সমবায় সমিতির সাধারণ সম্পাদক মুহিবুর রহমান, টুকের বাজার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মুকিত, আওয়ামীলীগ নেতা ও ব্যবসায়ী হাজী নাজির হোসেন, নোয়াগাও পঞ্চায়েত সালিশ কমিটির সাধারণ সম্পাদক হাজী আব্দুল হক, মুরব্বী ও ব্যবসায়ী হাজী আব্দুশ শুকুর, আব্দুল মনাফ, আব্দুস সাত্তার, কাওসার আহমদ, বাচ্চু মিয়া, আড়ৎদার সমিতির সভাপতি আজির উদ্দিন, সাধারণ সম্পাদক মুহিবুর রহমান, সাদেক হোসেন, ফকির হোসেন, জালালবাদ ইউপি বিএনপির সাধারণ সম্পাদক জইন উদ্দিন মেম্বার, ব্যবসায়ী সাহাবউদ্দিন, মো. আব্দুল্লাহ, খাদিমনগর ইউপি সদস্য তোয়াব আলী, বাদাঘাট-আম্বরখানা ইমা লেগুনা সমিতির সভাপতি ফরিদ মিয়া, টুকের বাজার শাখার সভাপতি সোহাগ হোসেন, তেমুখী ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি কালা মিয়া, বাদাঘাট ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আসাদ মিয়া, যুবলীগ নেতা ফুল মিয়া, মো. শাহজাহান, আলমগীর হোসেন, তেমুখী ব্যবসায়ী সমিতির সভাপতি মাসুক আহমদ, ব্যবসায়ী কালা মিয়া, বাদশা মিয়া, জাহিদ হোসেন জাবেদ, সাদিক আহমদ, রফিকুল ইসলাম শামিম, জুবের চৌধুরী, আহমদ হোসেন, ইয়াহহিয়া আহমদ, রুহুল অমিন, হোসেন আহমদ, নাজিম উদ্দিন, আমির উদ্দিন, আব্দুল কাদির, আব্দুর রহিম, ইব্রাহিম আলী, নুরুজ্জামান, নূর আহমদ, আবু বকর, কাচা মিয়া, খালেদ হোসেন, আলিম উদ্দিন, শফিক মিয়া, আজমল হোসেন, সায়েম হোসেন, আল আমিন, রফিকুল ইসলাম, আকমল হোসেন, আলমগীর হোসেন, রানা মিয়া, তায়েফ আহমদ, আব্দুল কাদির, রহিম উদ্দিন, ফারুক আহমদ, ইউসুফ আহমদ, কামরান আহমদ, রাজা মিয়া, রইস উদ্দিন প্রমুখ।
সমাবেশে বক্তারা আরো বলেন, হাজী মো. হেলাল উদ্দিন দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে অত্যন্ত সুনামের সাথে ব্যবসা করে আসছেন। কোনদিন কেউ তার বিরুদ্ধে কোন ধরণের অভিযোগ তুলতে পারেনি। স¤প্রতি ব্যবসায়িক দ্বন্দের জের ধরে একটি কুচক্রিমহল তার পেছনে ওঠেপড়ে লেগেছে। ব্যবসায়িকভাবে তাকে ক্ষতিগ্রস্থ ও সুনাম ক্ষুন্ন করতে তারা নানা অপপ্রচার চালিয়ে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় গত শনিবার (১৫ এপ্রিল) নগরীর কানিশাইল আবাসিক এলাকার জনৈক নাছির উদ্দিনের ছেলে মাসুম আহমদ নামের এক ব্যক্তি কোতোয়ালী থানায় তার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করেছেন। আমরা প্রশাসনের কাছে এ মিথ্যা মামলা প্রত্যাহার করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। এভাবে যদি ব্যবসায়ীদের বিরুদ্ধে থানা-প্রশাসন হয়রানীমমূলক মামলা মোকদ্দম্ াকরে তাহলে আইনের শাসনের প্রতি মানুষ আস্থা হারাবে। যদি হেলাল উদ্দিনের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার না করা হয় তাহলে সিলেটের ব্যবসায়ীরা কঠোর থেকে কঠোরতর আন্দোলন কর্মসূচী ঘোষনা করতে বাধ্য হবেন।
Related News
জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার শ্রিখেল মসজিদের সামনে পর্যটকবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষেRead More
ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে ৩ ছাত্রলীগ নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ।Read More



Comments are Closed