তাহিরপুর সীমান্তে ৩ জনকে ধরে নিয়ে গেছে বিএসএফ
বৈশাখী নিউজ ডেস্ক : সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে দুই সহোদরসহ তিন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার সকাল ৭টার দিকে উপজেলার টেকেরঘাট সীমান্তের বুরঙ্গাছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আটকরা হলেন, উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন বুরঙ্গাছড়া গ্রামের নিকলাম সাংমার ছেলে নিশি আজিম (২৮) তার সহোদর বাবিল আজিম (২৬) ও একই গ্রামের লেনু সাংমার ছেলে অমর রং কিং (২৬)।
জানা গেছে, সকালে ওই তিন উপজাতি বুরঙ্গাছড়া এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশ করেন। এক পর্যায়ে বিএসএফের শিলং-১১ ব্যাটালিয়নের একটি টহল দল তাদের আটক করে কোম্পানি হেডকোয়ার্টারে নিয়ে যায়।
নিকলাম সাংমার বড় ভাই সুমন আজিম জানান, আটক দুইজন আমার ছোট ভাই অন্যজন ভাতিজা। তারা দিনমজুর। সকাল ৭টার দিকে বুরঙ্গাছড়া এলাকা দিয়ে কয়লা শ্রমিকের কাজ করতে ভারতে যায়। পথিমধ্যে ওপারের মহাসড়কে গেলে বিএসএফ তাদের ধরে নিয়ে যায়। তাদের ছাড়িয়ে আনতে বিজিবিকে অনুরোধ করেছি। তারা ফিরে না এলে পরিবারের সদস্যরা অনাহারে মারা যাবে।
বিষয়টি নিশ্চিত করে বিজিবির সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাসির উদ্দিন আহমদ জানান, আটকদের ফিরিয়ে আনতে বিএসএফের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।
Related News
সুবিপ্রবির শিক্ষার্থীরাই একদিন দেশের নেতৃত্ব দেবে: উপাচার্য
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও বিশ্বপরিসরে গুরুত্বপূর্ণRead More
ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ আহরণের প্রস্তুতি!
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার পাগনা বড়বিল (বন্ধ) জলমহাল নিয়ে নতুন করে উত্তেজনা দেখাRead More



Comments are Closed