Main Menu

সাগরে গভীর নিম্নচাপ, সতর্কতা সংকেত

বৈশাখী নিউজ ডেস্ক: দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পূর্ব-মধ্যবঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর অঞ্চলে অবস্থান করছে।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় আবহাওয়া অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এটি আরও ঘনিভূত হয়ে উত্তর-উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৫০ কিলোমিটার, যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

বলা হয়, নিম্নচাপটি কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৮৫০ কিরোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে, চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ৯৩০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ৮৮০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।

এদিকে গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে। এজন্য দেশের চারটি সমুদ্রবন্দরকে আবহাওয়া দফতরের পক্ষ থেকে ১নং পুনঃ ১নং দূরবর্তী সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এছাড়া বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সকল নৌকা ও ট্রলারকে গভীর সাগরে না যেতে বলা হয়েছে।

Share





Related News

Comments are Closed