বেলদই সিমান্তে ধর্ষন মামলার আসামী গ্রেফতার
আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বহুল আলোচিত প্রতিবন্ধী শিশু ধর্ষক র্যাব’র হাতে আটক হবার খবর পাওয়া গেছে।
র্যাব-১৩’র একটি চৌকশ দল অভিযান চালিয়ে শনিবার ভোররাত চারটার দিকে ধর্ষক গোলাম মোস্তফা ওরফে বিটকাল (৫৫) কে পীরগঞ্জ উপজেলার বেলদই সিমান্ত এলাকা থেকে আটক করে। তিনি হরিপুর উপজেলার মলানী হাটপুকুর এলাকার মৃত সাইফুদ্দিনের ছেলে।
আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৩’র উপ-অধিনায়ক মেজর তালুকদার নাজমুল সাকিব।
মামলা সূত্রে জানা যায়, হরিপুর উপজেলার মলানী হাটপুকুর এলাকার শাকিব আলীর প্রতিবন্ধী শিশু শাকিলা (৮)কে একই এলাকার গোলাম মোস্তফা প্রলোভন দেখিয়ে গত ২৫ মার্চ দুপুর আড়াইটার দিকে বাড়ির পাশের ভুট্টা ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। ধর্ষণের ঘটনা জানাজানি হলে শিশু শাকিলার পিতা শাকিব আলী বাদী হয়ে হরিপুর থানায় একটি ধর্ষণের মামলা করে। হরিপুর থানার মামলা নং ২০। বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে র্যাবের একটি টিম শনিবার ভোররাতে অভিযান চালিয়ে পীরগঞ্জ উপজেলার বেলদই গ্রামের জনৈক সুজাল হকের বাড়ি হতে আসামী গোলাম মোস্তফা ওরফে বিটকালকে আটক করে।
Related News
সিজারের কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু, নিউ অতিথি ক্লিনিক সিলগালা
বৈশাখী নিউজ ডেস্ক: লালমনিরহাটের নিউ অতিথি ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে সিজার অপারেশনের কয়েক ঘণ্টা পরRead More
পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: অপেক্ষার প্রহর শেষে মেঘের আড়াল ভেদ করে উত্তরের আকাশেRead More



Comments are Closed