Main Menu

সিলেটে কালবৈশাখীর আঘাত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীসহ বিভিন্ন উপজেলায় শনিবার রাতে কালবৈশাখী ঝড় আঘাত হানে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে প্রথমে ঘূর্ণিঝড় ও পরে প্রচুর বৃষ্টিপাত হয়।
দেশ জুড়ে বয়ে চলা তাপ প্রবাহের পর কালবৈশাখীসহ বৃষ্টির আভাস দিয়ে আসছিল আবহাওয়া অধিদফতর।
গত ১০ এপ্রিল থেকে দেশের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। শনিবারও ঢাকাসহ বিভিন্ন স্থানে ছিল তাপপ্রবাহ।
শনিবার বিকেল থেকে তামাত্রা কমতে থাকে। রাত সাড়ে ৮টার দিকে প্রথমে ঘুর্ণিঝড় এবং পরে প্রচুর বৃষ্টিপাতও হয়। নগরীর ব্যবসায়ীরা যখন দোকানপাট বন্ধ করে বাসায় ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তখনই ঘূর্ণিঝড় এবং বৃষ্টিপাত নামে। এ কারণে অনেকেই দোকানের মধ্যে কিংবা শপিং মলে আটকা পড়েন। রাত ১০টার পর থেকে বৃষ্টিপাতের মাত্রা কিছুটা কমলে লোকজন বাসা-বাড়িতে ফিরতে শুরু করেন।
এদিকে, ঘূর্ণিঝড়ের কারণে নগরীতে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অবশ্য, রাত ১১টার পর অনেক স্থানে বিদ্যুত সংযোগ স্বাভাবিক হতে থাকে। এছাড়া ঝড়ে বড় ধরনের কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

Share





Related News

Comments are Closed