Main Menu

ঝিনাইদহে রেল লাইনের দাবীতে মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ হয়ে পদ্মা সেতু পর্যন্ত রেল লাইনের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার হাটগোপালপুর বাজারে এ কর্মসূচীর আয়োজন করে বাজার দোকান মালিক সমিতি।

ঘন্টাব্যাপী এই মানববন্ধনে বক্তব্য রাখেন ভাষা সৈনিক নন্দদুলাল সাহা, নাগরিক কমিটির আহŸায়ক আমির হোসেন মালিতা, ক্যাব’র সভাপতি আমিনুর রহমান টুকু, ফুড এসোসিয়শনের সভাপতি নাসিম উদ্দিন প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সাংবাদিক এম সাইফুল মাবুদ, পদ্মাকর ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ নিজামুল গনি লিটু, হরিশংকরপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাসুম, হাটগোপালপুর দোকান-মালিক সমিতির সাধারণ সম্পাদক ডা: এস এ জি মিল্টন, মানবাধিকারী কর্মী মাহমুদ আল হাসান সাগর, কামরুজ্জামান পিন্টুসহ ব্যবসায়ীরা।

এ সময় বক্তারা বলেন, বৃটিশ আমলে এই অঞ্চলে রেল লাইন ছিল। কিন্তু পরে তা উঠে যায়। ঝিনাইদহে রেল লাইন না থাকার কারণে এ এলাকার ব্যবসায় বাণিজ্যে প্রসার ঘটছে না। বক্তারা যশোর থেকে ঝিনাইদহ হয়ে পদ্মাসেতু পর্যন্ত রেল লাইন স্থাপনের দাবী জানান। মানববন্ধন কর্মসূচীতে ওই এলাকার শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।

Share





Related News

Comments are Closed