নরসিংদীতে ট্রাক চাপায় ২ মোটরসাইকেল অারোহী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদী সদর উপজেলার বাটপাড়া এলাকার কদমতলায় ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল অারোহী নিহত হয়েছে। এ ঘটনায় আরেক আরোহী গুরুতর আহত হয়েছে।
অাজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়রা অাহত ব্যক্তিকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করেছেন।
এই ঘটনায় দুই কিলোমিটার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। ফলে দেড় ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে। পরে খবর পেয়ে পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকাগামী একটি ট্রাক একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই মারা যায় ও অপর আরোহী গুরুতর অাহত হয়।
পুলিশ জানায়, হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হলেও তার চালক পালিয়েছে।
Related News
নরসিংদীতে নিজ কন্যার সর্বনাশ করার অভিযোগে পিতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীতে নিজের ১৪ বছর বয়সী মাদ্রাসাপড়ুয়া মেয়েকে ধর্ষণ ও নির্যাতনের ভিডিও মোবাইলেRead More
মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে বৃদ্ধাকে হত্যা, গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর মাধবদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধা জাহানারা বেগম (৭৩) কে হত্যা মামলার তিনRead More



Comments are Closed