Main Menu

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষ পরীক্ষা ৬ মে শুরু

বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ৬ মে শুরু হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের তৃতীয় বর্ষ অনার্স নিয়মিত (২০১৩-২০১৪ শিক্ষাবর্ষ হতে কার্যকর সিলেবাস অনুযায়ী) পরীক্ষা। এ পরীক্ষা চলবে আগামী ৭ জুন পর্যন্ত।

বুধবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামী ৬ মে থেকে ২৫ মে পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষাসমূহ প্রতিদিন দুপুর ২টা থেকে শুরু হবে। তবে পবিত্র রমজান মাসে ২৯ মে থেকে ৭ জুন পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষাসমূহ প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হবে।

পরীক্ষার বিস্তারিত সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে (www.nu.edu.bd) এ পাওয়া যাবে।

Share





Related News

Comments are Closed