মুখে কালো কাপড় বেঁধে শাবি সাংবাদিকদের অবস্থান
শাবিপ্রবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে দুই সাংবাদিকের উপর হামলার নির্দেশদাতা শাখা ছাত্রলীগ সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ ও হামলায় জড়িত ছাত্রলীগ কর্মীদের দ্রুত শাস্তি চেয়ে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ^বিদ্যালয়ের কর্মরত সাংবাদিকরা।
মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় চেতনা-৭১ এর সামনে শাবি প্রেসক্লাবের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। এতে শাবি প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ সময় তারা সাংবাদিকের উপর হামলার নির্দেশদাতা শাখা ছাত্রলীগ সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থের দৃষ্টান্তমুলক শাস্তিসহ তার কর্মীদের স্থায়ী বহিষ্কার ও ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরনের দাবি জানান।
উল্লেখ, গত শনিবার এক স্কুল ছাত্রীকে লাঞ্ছনা ও মারধর করার ঘটনার প্রতিবাদ করায় এবং বখাটেদের ছবি তোলায় শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থের নির্দেশে বিশ^বিদ্যালয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার আব্বাস ও সহ-সভাপতি সৈয়দ নবীউল আলমকে পিটিয়ে আহত করে তার অনুসারীরা।
Related News
ওসমানীনগরে ‘প্রেমিকার বাবার ছুরিকাঘাতে’ প্রেমিক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে ভাতিজির সাথে প্রেমের জেরে সাইফুর রহমান (২৪) নামের এক যুবকRead More
সিলেটে ধর্ষণ মামলার আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে দায়ের করাRead More



Comments are Closed